Wednesday, September 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

টাইগার পেসারদের তোপে ৮ উইকেট হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া

August 13, 2026
in খেলা
টাইগার পেসারদের তোপে ৮ উইকেট হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক

ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের তোপের মুখে বিপদে পড়েছে অস্ট্রেলিয়া। ঘাসের পিচে অজি ব্যাটারদের পাত্তাই দিচ্ছে না টাইগার পেসাররা। এতে করে ১৭৬ রানেই ৮ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

মধ্যাহ্ন বিরতির পর স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি কিছুটা স্বস্তি এনে দিলেও সেই জুটি ভেঙে আবারও অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছে টাইগাররা।

ইনিংসের ৩৭তম ওভারের প্রথম বলে ক্যারিকে ফিরিয়ে দেন এবাদত হোসেন। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বলে পাঞ্চ করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় বল লাগিয়ে স্টাম্পে আঘাত করেন ক্যারি। ১৯ রান করা এই ব্যাটারের বিদায়ে ভাঙে ৫৫ রানের জুটি।

এরপর থিতু হতে পারেননি বো ওয়েবস্টারও। তাসকিন আহমেদের করা ৩৯তম ওভারের তৃতীয় বলে সরাসরি বোল্ড হন তিনি। ১০ বলে ১২ রান করেন ওয়েবস্টার। ৩৯ ওভার শেষে ৬ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৫৪ রান। এরপরই তৃতীয় আঘাত হানেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়া হারায় সপ্তম উইকেট।

এরপর অজিদের ১৭৬ রানের মাথায় মিশেল স্টার্ককে ফিরিয়ে দেন হাসান। এতে করে ৮ উইকেট হারিয়ে বিপদে পড়ে অজিরা।

এর আগে, নতুন বল হাতে দুর্দান্ত শুরু করেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। বিশেষ করে হাসানের সুইং ও বাউন্সে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ১২তম ওভারে জেক ওয়েদারাল্ডকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন হাসান। ২৩ রানে ফেরেন এই ওপেনার।

দুই ওভার পর আরেক ওপেনার ট্রাভিস হেডকেও বোল্ড করেন হাসান। ২২ রান করে সাজঘরের পথ ধরেন হেড। এরপর মার্নাস লাবুশেনকে ফিরিয়ে প্রথম উইকেটের দেখা পান এবাদত। মাত্র ১ রান করে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন লাবুশেন।

এর মাঝে অবশ্য জীবন পেয়েছিলেন স্টিভেন স্মিথ। এবাদতের বলে তৃতীয় স্লিপে তাঁর ক্যাচ নিতে পারেননি তানজিদ হাসান তামিম।

অস্ট্রেলিয়ার বিপদ আরও বাড়ে ক্যামেরন গ্রিনের বিদায়ে। তাসকিনের ওভারের শুরুতে ছক্কা হাঁকানোর পর একই ওভারের শেষ বলে শর্ট মিডউইকেটে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন গ্রিন। ১৩ বলে ১৩ রান করেন তিনি।

মধ্যাহ্ন বিরতির আগে ৪ উইকেটে ৭৪ রান নিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। বিরতির পর স্মিথ-ক্যারির জুটিতে স্বাগতিকরা কিছুটা ঘুরে দাঁড়ালেও বাংলাদেশের পেসাররা দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

দেশে সোনার দামে বড় লাফ, ভরি কত

Next Post

আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

Related Posts

প্রেসিডেন্ট কাপ খেলতে নেপাল যাচ্ছে টার্গেটবল
খেলা

প্রেসিডেন্ট কাপ খেলতে নেপাল যাচ্ছে টার্গেটবল

সেমিফাইনালে উঠল বাংলাদেশ
খেলা

সেমিফাইনালে উঠল বাংলাদেশ

রোনালদো ছাড়াই পর্তুগালের জয়
খেলা

রোনালদো ছাড়াই পর্তুগালের জয়

Next Post
আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার

প্রেসিডেন্ট কাপ খেলতে নেপাল যাচ্ছে টার্গেটবল

প্রেসিডেন্ট কাপ খেলতে নেপাল যাচ্ছে টার্গেটবল

ফ্যাসিবাদের সাথে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ মৃত্যু

দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ মৃত্যু

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 August 2026

টাইগার পেসারদের তোপে ৮ উইকেট হারিয়ে বিপদে অস্ট্রেলিয়া

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার