Friday, June 19, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

টানা ৯ দিনের ঈদের ছুটি শুরু, ফাঁকা হচ্ছে রাজধানী

March 28, 2025
in জাতীয়
টানা ৯ দিনের ঈদের ছুটি শুরু, ফাঁকা হচ্ছে রাজধানী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
শুরু হয়েছে ঈদের ছুটি। আজ শুক্রবার (২৮ মার্চ) থেকে টানা ৯ দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) সরকারি অফিসগুলো ছিল স্বাভাবিক। ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় অনেকেই সহকর্মীদের সঙ্গে ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করে নিয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোমবার (৩১ মার্চ) বা মঙ্গলবার (১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। তবে ৩১ মার্চ ঈদুল ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, সোমবার ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি।

এবারই প্রথম ঈদ উপলক্ষে পাঁচ দিনের ছুটি দেয়া হচ্ছে। শুক্রবার শবে কদরের ছুটি। এরপর শনিবার (২৯ মার্চ) থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচ দিনের ছুটি ২ এপ্রিল পর্যন্ত। মাঝখানে বৃহস্পতিবার (৩ এপ্রিল) অফিস খোলা ছিল। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুদিনের সাপ্তাহিক ছুটি।

এই পরিস্থিতিতে ২৮ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটির সুযোগ করে দিতে ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার।

এদিকে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজ শুক্রবার ভোর থেকেই ঢাকা ছাড়ছে নগরবাসী। এতে বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট।
বাস টার্মিনালগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, টার্মিনালগুলোর সামনে রয়েছে গাড়ির দীর্ঘ সারি। এসব সড়কে গাড়ি ঢুকতে ও বের হতে অনেক সময় লাগছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কাউন্টারগুলোতে কাঙ্ক্ষিত গাড়ির জন্য অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।

যাত্রীরা বলছেন, গরম, ভিড় আর যানজট উপেক্ষা করে নিজের স্বজনদের কাছে ঈদ উদযাপন করতে যাওয়ায় আনন্দিত তারা। বাড়তি ভাড়া নেওয়ারও তেমন অভিযোগ নেই।

কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনে ভিড় থাকলেও ট্রেনের সূচি ঠিক থাকায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। তারা বলছেন, যাত্রীর চাপ রয়েছে তবে ট্রেনের সূচি ঠিক থাকায় সবাই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

স্টেশন কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সময়মতো ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। যাত্রী ভোগান্তি নেই।

এবারের ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটিতে নেই, ফলে ঈদে টানা ছুটি থাকলেও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

চীনে ২০২৮ সাল পর্যন্ত শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে বাংলাদেশ

Next Post

আজ খোলা থাকছে সরকারি চার ব্যাংক

Related Posts

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই
জাতীয়

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

দেশে আবারও ভূমিকম্প অনুভূত
জাতীয়

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা
জাতীয়

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের রীতি বাতিল ঘোষণা

Next Post
আজ খোলা থাকছে সরকারি চার ব্যাংক

আজ খোলা থাকছে সরকারি চার ব্যাংক

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঈদে নগরবাসীকে স্বস্তিতে রাখতে বাড়তি নিরাপত্তা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় পুলিশ

বাজারে নিত্যপণ্যের দাম চড়া

বাজারে নিত্যপণ্যের দাম চড়া

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

৬ গোল, হ্যাটট্রিক, লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

৬ গোল, হ্যাটট্রিক, লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

28 March 2025

টানা ৯ দিনের ঈদের ছুটি শুরু, ফাঁকা হচ্ছে রাজধানী

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার