Monday, July 6, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ক্যারিবীয়দের বিপক্ষে নামছে বাংলাদেশ

October 27, 2025
in খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ক্যারিবীয়দের বিপক্ষে নামছে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মাসুদ রানা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ (সোমবার) সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক চ্যানেল।

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দু’টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পর আগামী মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। এই দুই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেওয়ার পরিকল্পনা বাংলাদেশের।

টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। সর্বশেষ চার সিরিজই জিতেছে টাইগাররা। শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের পর সর্বশেষ সিরিজে আফগানিস্তানকে হারায় টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা পঞ্চম সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ।

সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে হারে তারা। তবে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। সাম্প্রতিক পারফরম্যান্স ও সর্বশেষ সিরিজে হোয়াইটওয়াশের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

নিয়মিত অধিনায়ক লিটন দাস দলে ফেরায় উজ্জীবিত বাংলদেশ। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে সর্বশেষ এশিয়া কাপের শেষ দিকে এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি লিটন।

ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন লিটন। টি-টোয়েন্টিতে সর্বশেষ ৭ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক লিটন। বিশ্বকাপের প্রস্তুতির জন্য ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজকে গুরুত্বসহকারে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘সত্যি বলতে, সামনের দুই সিরিজ আমাদের খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জিং হবে। এই দুই সিরিজে ভালো পারফরম্যান্স করলে বিশ্বকাপে আমরা উপকৃত হবো।’

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতলে জয়-হারের পরিসংখ্যানে ক্যারিবীয়দের সমান হবে বাংলাদেশ। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৯বার মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৯টিতে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম আগস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, র‌্যামন সিমন্ডস।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

হোয়াটসঅ্যাপে চ্যাটে ম্যানেজ করা যাবে ফোনের স্টোরেজ

Next Post

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ

Related Posts

অবসরের ঘোষণা দিলেন নেইমার
খেলা

অবসরের ঘোষণা দিলেন নেইমার

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড
খেলা

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
খেলা

ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

Next Post
গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম 

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

নতুন দায়িত্বে আইন, জ্বালানি ও বাণিজ্যমন্ত্রী, প্রজ্ঞাপন জারি

নতুন দায়িত্বে আইন, জ্বালানি ও বাণিজ্যমন্ত্রী, প্রজ্ঞাপন জারি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

27 October 2025

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ক্যারিবীয়দের বিপক্ষে নামছে বাংলাদেশ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার