Monday, June 29, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ডাকসুর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানাল প্রশাসন

August 26, 2025
in শিক্ষা
ডাকসুর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানাল প্রশাসন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা আজ প্রকাশ করা হবে। জানা গেছে এই নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মোট ৫০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
জানা গেছে, যাচাই-বাছাই শেষে ৪৭১ জনকে চূড়ান্ত প্রার্থী মনোনীত হয়েছে। তাছাড়া মনোনয়নপত্র প্রত্যাহার করেছে ২৮ জন প্রার্থী। আর মনোনয়নপত্র বাতিলের পর ১০ জন আপিল করেনি, যার কারণে ওই ১০ জনের প্রার্থীতাও বাতিল করা হয়েছে।

এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকা পূর্বে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এখন তা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। তবে তালিকাটি উন্মুক্ত থাকবে সংশ্লিষ্ট হল ও প্রশাসনিক দপ্তরের জন্য।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী ভোটার তালিকায় নিজেদের ছবি গোপন রাখতে চান, তাদের আগামী ২৭ আগস্টের মধ্যে চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ডাকসু নির্বাচনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচটি ছাত্রী হলসহ ঢাবিতে মোট ১৮টি হল রয়েছে, যেখানে ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। হল সংসদ নির্বাচনে হলগুলোতে ছাত্রদল ছাড়া বাকি কোনো সংগঠন প্যানেল দেয়নি।

নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে– ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত প্রার্থীরা ব্যক্তি বা সংগঠনের ব্যানারে হলে কিংবা ক্যাম্পাসে প্রচার চালাতে পারবেন। তবে এই সময়ের মধ্যে কোনো ধরনের সামাজিক, আর্থিক বা সেবামূলক কার্যক্রম, মজলিশ বা ধর্মীয় আয়োজন এবং ধর্মীয় স্থানে প্রচার নিষিদ্ধ থাকবে। কাউকে আপ্যায়ন করার ব্যাপারেও নিষেধাজ্ঞা রয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিনই ফল প্রকাশের কথা রয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সেনাবাহিনীসহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে এক সভায় প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ কথা বলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ফজলুর রহমানের দলীয় সব পদ ৩ মাসের জন্য স্থগিত

Next Post

জাতীয় কবি নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

Related Posts

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষককে চাকরিচ্যুত
শিক্ষা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষককে চাকরিচ্যুত

খালেদা জিয়ার মৃত্যু: ৪৬ বিসিএসের দুইদিনের ভাইভা স্থগিত
শিক্ষা

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

ঢাবিতে সাবেক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
শিক্ষা

ঢাবিতে সাবেক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

Next Post
জাতীয় কবি নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ

যেমন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য একাদশ

‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’

‘সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়’

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা

প্রতিদিন সকালে দুটি লবঙ্গ খাওয়ার উপকারিতা

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

26 August 2025

ডাকসুর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানাল প্রশাসন

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার