Thursday, July 2, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবিতে তিন দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

September 8, 2025
in শিক্ষা
ডাকসু নির্বাচন ঘিরে ঢাবিতে তিন দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে তিন দিনের বিশেষ নিরাপত্তা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নির্বাচনের আগের দিন আজ সোমবার সকাল ৬টা থেকে কার্যক্রম শুরু হবে। নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য টিএসসিতে সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। অন্যদিকে ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সোমবার বিকাল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারা দিন বন্ধ থাকবে। নির্বাচনের দিন রিকশা-মোটরসাইকেল চলাচল করতে পারবে না। শুধু ঢাবির স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে। অন্য দিকে নির্বাচনে শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে ক্যাম্পাসে চক্রাকারে শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অত্র নিরাপত্তাব্যবস্থা নিয়োজিত সব অফিসার ও ফোর্স ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়োজিত প্রক্টোরিয়াল টিমের সঙ্গে সমন্বয়পূর্বক দায়িত্ব পালন করবেন। ডিএমপি কমিশনারের তত্ত্বাবধানে সার্বিক বিষয় তদারকি করবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন), জয়েন্ট কমিশনার (অপারেশন) ও এসি অপারেশন।

ডিএমপি সূত্র জানায়, আজ সোমবার নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশের ১৪৯১ সদস্য। এর মধ্যে নারী সদস্য ১৭৫ জন। মঙ্গলবার দায়িত্ব পালন করবেন ২০৬৪ জন। তাদের মধ্যে নারী সদস্য ২১৫ জন। নির্বাচনের পরের দিন বুধবার দায়িত্ব পালন করবে ৮১৯ জন। নারী সদস্য ৭৫ জন। পাশাপাশি থাকবে সাদা পোশাকে মহানগর গোয়েন্দা পুলিশ, বোম নিষ্ক্রিয়করণ দল, সোয়াট টিম, ড্রোন ক্যামেরা।

ফুট প্যাটেল ব্যবস্থা থাকবে ফুলার রোড, কলাভবন, শহিদ মিনার, মল চত্বর, কেন্দ্রীয় মসজিদ, কার্জন হল, ঢাবির মেট্রো স্টেশন, সোহরাওয়ার্দী উদ্যান, লেদার টেকনোলজি ও আইবিএ হোস্টেল এলাকায়।

স্ট্রাকিং রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে ভিসির বাংলো, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, সমাজ কল্যাণ ইনস্টিটিউটের কাছাকাছি শাহনেওয়াজ ভবনের সামনে এবং শাহবাগ থানা ও নিউ মার্কেট থানায়।

টিএসসি সাব-কন্ট্রোলরুম থেকে সব ব্যারিকেড চেকপোস্ট, ভোট কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, ফুট প্যাটেল, স্ট্রাকিং রিজার্ভসহ মোতায়েন সব নিরাপত্তাব্যবস্থা মনিটরিং ও প্রয়োজনে ফোর্স মোবিলাইজেশন করা হবে। থাকবে একটি এপিসি, একটি ওয়াটার ক্যানন, একটি কমান্ড ভেহিক্যাল ও একটি অ্যাম্বুলেন্স। এছাড়া সিসিটিভি ক্যামেরা মনিটরিং করবেন সিনিয়র সিস্টেম এনালিস্ট, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

কন্ট্রোল রুমে স্ট্যান্ডবাই থাকবে আবদুল গনি রোডস্থ পুলিশ কন্ট্রোল বুথে ছয় প্লাটুন, মিরপুর কন্ট্রোল রুমে চার প্লাটুন, রাজারবাগ পুলিশ লাইন্সে চার প্লাটুন ও পিওএম পূর্বে এক প্লাটুন ফোর্স।

ব্যারিকেড চেকপোস্ট নির্বাচনের দিন বসানো হবে শাহবাগ থানার সামনে, নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, রোমানা ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, দোয়েল চত্বর ও শিববাড়ী ক্রসিং এলাকায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে ক্যাম্পাসে চক্রাকারে শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রবিবার জনসংযোগ দপ্তরের দেওয়া এক বিবৃতিতে শাটল সার্ভিসের সময়সূচি ঘোষণা করেছে প্রশাসন। জনসংযোগ দপ্তরের দেওয়া তথ্যমতে, ৯ সেপ্টেম্বর সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত শাহবাগ থেকে আটটি ভোটকেন্দ্রে শাটল সার্ভিস চলমান থাকবে। কেন্দ্রগুলো হলো ছাত্র-শিক্ষক কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র ও কার্জন হল কেন্দ্র।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ল ইংল্যান্ড

Next Post

সোনার দাম ছাড়াল ১ লাখ ৮১ হাজার

Related Posts

মঙ্গলবার শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
শিক্ষা

একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

ভূমিকম্প: ঢাবি ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
শিক্ষা

১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

এইচএসসি পরীক্ষা : কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ
শিক্ষা

এইচএসসি পরীক্ষা : কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

Next Post
সোনার দাম ছাড়াল ১ লাখ ৮১ হাজার

সোনার দাম ছাড়াল ১ লাখ ৮১ হাজার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

08 September 2025

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবিতে তিন দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার