Thursday, June 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ডিবি কার্যালয়ে অসুস্থ হাজী সেলিম, আনা হয়েছে ঢাকা মেডিকেলে

September 4, 2024
in জাতীয়
ডিবি কার্যালয়ে অসুস্থ হাজী সেলিম, আনা হয়েছে ঢাকা মেডিকেলে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিম। তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)।

মঙ্গলবার রাত পৌনে ১২ টায় অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি বলেন, অসুস্থ হাজী সেলিমকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। পরে তাকে নতুন ভবনের ১০৭ নম্বর কেবিনে ভর্তি দিয়েছেন চিকিৎসক।

এর আগে ডিবি সদস্যরা হাজী সেলিমকেকে কাঁধে করে হাসপাতালের নতুন ভবনে নিয়ে আসেন।

জানা যায়, আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজী মোহাম্মদ সেলিমকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে দীর্ঘ ৮ বছর ধরে বাকশক্তি হারানোয় কথা বলতে পারেন না তিনি। রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির বিশেষ অফিসারদের ডাকা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। এসব অফিসাররা সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষা বুঝতে পারদর্শী। তারা হাজী সেলিমকে জিজ্ঞাসাবাদ করছেন।

হত্যা মামলার আসামি হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগের ঢাকা বধির হাইস্কুলের জমি দখলসহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, বিএনপির কর্মী হিসেবে রাজনীতি শুরু করা হাজী সেলিম পুরান ঢাকায় ‘তালা হাজী’ নামে বেশি পরিচিত। স্থানীয়রা জানান, কয়েকবছর বিএনপির রাজনীতির পর তিনি আওয়ামী লীগে যোগ দেন। ১৯৯৬ সালে এমপি হওয়ার পর এলাকায় সালিশ-বিচারের নামে ভুক্তভোগী পরিবারের ঘরে তালা লাগিয়ে দিতেন। কারও জমিজমার সমস্যা সমাধান করতে গেলে সমাধানের পর নিজেই ভুক্তভোগীর কাছ থেকে জোর করে জমি কিনে নিতেন।

পুরান ঢাকার মৌলভীবাজারের অগ্রণী ব্যাংকের একটি জায়গা দখল করে স্ত্রী গুলশান আরার নামে জাল দলিল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে ২০২০ সালে হাজী সেলিমের স্ত্রীর নামে একটি জিডি হয়েছিল চকবাজার থানায়। এরপর হাজী সেলিমের লোকজন মৌলভীবাজার শাখার অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের হত্যার হুমকি দেন। ৩ জন কর্মকর্তা সেসময় ভয়ে এই শাখা ছেড়ে স্বেচ্ছায় বদলি হয়ে যান।

২০১৯ সালে হাইকোর্টের নির্দেশ অমান্য করে পুরান ঢাকার চকবাজারে ঈদের দিন রাতে প্রত্নতত্ত্ব বিভাগের ‘জাহাজ বাড়ি’ ভেঙে ফেলে হাজী সেলিমবাহিনী। এই ঘটনায় চকবাজার থানায় একটি জিডি হয়েছিল। তবে তদন্ত আর আলোর মুখ দেখেনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু

Next Post

হত্যা মামলায় সাবেক আইজিপি মামুন ও শহীদুল রিমান্ডে

Related Posts

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে
জাতীয়

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর
জাতীয়

প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান
জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

Next Post
হত্যা মামলায় সাবেক আইজিপি মামুন ও শহীদুল রিমান্ডে

হত্যা মামলায় সাবেক আইজিপি মামুন ও শহীদুল রিমান্ডে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

নতুন বাংলাদেশ গড়ার পথে বিভ্রান্ত হওয়া যাবে না: ফখরুল

নতুন বাংলাদেশ গড়ার পথে বিভ্রান্ত হওয়া যাবে না: ফখরুল

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৭ শিশুর

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

04 September 2024

ডিবি কার্যালয়ে অসুস্থ হাজী সেলিম, আনা হয়েছে ঢাকা মেডিকেলে

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার