Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ডিভোর্স দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত

January 10, 2026
in আইন ও অপরাধ
ডিভোর্স দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় সুলতানা জাহান ডলি (৪৫) নামের এক সিনিয়র স্টাফ নার্সকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে জখম করার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী আমিরুল ইসলামের বিরুদ্ধে।শুক্রবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সুলতানা জাহান ডলিকে উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।

আহত নার্স পার্শ্ববর্তী উপজেলা আটঘরিয়ার কুষ্টিয়া পাড়ার শাহজাহান আলীর মেয়ে সুলতানা জাহান ডলি। তিনি বর্তমানে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নার্স হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযুক্ত স্বামী চাটমোহরের মল্লিক বায়েন এলাকার নুর মোহাম্মদের ছেলে আমিরুল ইসলাম।

ভুক্তভোগী ডলি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিযুক্ত আমিরুল ইসলাম একটি বাহিনীতে কর্মরত এবং বর্তমানে রাঙামাটিতে পোস্টিং রয়েছেন। প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়। এটি উভয়েরই দ্বিতীয় সংসার ছিল। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল এবং এর আগে দুইবার তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। পরবর্তীতে পুনরায় তারা সংসার শুরু করলেও বিবাদ মেটেনি।

গত দুই মাস আগে ডলি চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করার পর আবারও বিরোধ তুঙ্গে ওঠে। এর জেরে চলতি মাসের ৩ জানুয়ারি ডলি তার স্বামী আমিরুল ইসলামকে চূড়ান্তভাবে ডিভোর্স (বিচ্ছেদ) দেন। এতে ক্ষিপ্ত হয়ে আমিরুল তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। অভিযোগ উঠেছে, ডিভোর্সের পর ডলির চরিত্রহননের উদ্দেশ্যে আমিরুল তার কিছু ব্যক্তিগত ছবি হাসপাতালের সহকর্মীদের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেন। এ ঘটনায় ডলি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে আমিরুল আরও হিংস্র হয়ে ওঠেন।

শুক্রবার সকালে ডলি তার নাইট ডিউটি শেষে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ জরুরি বিভাগে প্রবেশ করেন আমিরুল। কিছু বুঝে ওঠার আগেই তিনি হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে ডলির গলা, পেট ও দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগে অবস্থানরত নার্স ও রোগীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল বলেন, আহত নার্সকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তার গলায় গভীর আঘাত লেগেছে এবং অনেকগুলো সেলাই পড়েছে। হাসপাতালের ভেতরে এমন জঘন্য ঘটনার সুষ্ঠু বিচার হওয়া উচিত।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বামী-স্ত্রীর দীর্ঘদিনের কলহ এবং সাম্প্রতিক ডিভোর্সের জেরে এই হামলা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। অভিযোগ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

Next Post

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

Related Posts

মা-মেয়েকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
আইন ও অপরাধ

মা-মেয়েকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
আইন ও অপরাধ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ করলেন হাইকোর্ট
আইন ও অপরাধ

সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ করলেন হাইকোর্ট

Next Post
তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

জামিন পেলেন মমতাজ

জামিন পেলেন মমতাজ

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

10 January 2026

ডিভোর্স দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার