Saturday, June 20, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫১৮

March 2, 2025
in শিক্ষা
ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫১৮
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
দেশের ৯টি সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটের (বিডিএস) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ৫১৮ জন।

রোববার (২ মার্চ) দুপুরের পর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবারের ডেন্টাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় শীর্ষ তিনজনই মেয়ে। এর মধ্যে প্রথম হয়েছেন রাজউক উত্তরা মডেল কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী সুবর্ণা বড়ুয়া, দ্বিতীয় হয়েছেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী মাহবুবা খান এবং তৃতীয় হয়েছেন হলিক্রস কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী শ্রেয়া ঘোষ।

সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৬৮ হাজার ৬৮৪ জন। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে মোট আসন ৫৪৫টি।

ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট https://mefwd.gov.bd/, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://dgme.teletalk.com.bd থেকে জানা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তীর্ণ হওয়াদের মধ্যে উপজাতীয় কোটার শিক্ষার্থীদের কোটার সপক্ষে সনদ অথবা প্রমাণকসমূহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর যাচাই করলে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

এ ছাড়া ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত ২৭টি আসনের বরাদ্দ প্রার্থীদের ভর্তি পরীক্ষার ফল পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থগিত রাখা হবে।

আরো জানানো হয়, আগামী ৬ থেকে ৯ মার্চ এর মধ্যে এক হাজার টাকা টেলিটক এসএমএসের মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে।

এ জন্য টেলিটকের যেকোনো প্রিপেইড মোবাইল থেকে এসএমএস করতে হবে। ১ম SMS: DGME RSC Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME< Space>RSC1116000) ফিরতি Message এ একটি PIN নম্বর আসবে। ২য় SMS: ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে SMS করতে হবে DGME RSCYESPIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।

যেমন: DGMERSCYES< Space>3699 ফিরতি SMS-এ ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে।

পুনঃনিরীক্ষার ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সাগর-রুনি হত্যা: ১১৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন

Next Post

দেশে রেকর্ড রেমিট্যান্স এলো ফেব্রুয়ারিতে

Related Posts

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
শিক্ষা

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

বন্ধ হতে যাওয়া এমপিও ২৩৭ প্রতিষ্ঠানপ্রধানের তালিকা প্রকাশ
শিক্ষা

বন্ধ হতে যাওয়া এমপিও ২৩৭ প্রতিষ্ঠানপ্রধানের তালিকা প্রকাশ

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী
শিক্ষা

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

Next Post
দেশে রেকর্ড রেমিট্যান্স এলো ফেব্রুয়ারিতে

দেশে রেকর্ড রেমিট্যান্স এলো ফেব্রুয়ারিতে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে দুই ইউনিয়নের নাম

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে দুই ইউনিয়নের নাম

জার্মানিকে হটিয়ে আবারও শীর্ষে ফিরল ব্রাজিল

জার্মানিকে হটিয়ে আবারও শীর্ষে ফিরল ব্রাজিল

কুনহার জোড়া গোল, হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

কুনহার জোড়া গোল, হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

02 March 2025

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫১৮

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার