Wednesday, June 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

‘ডোবার পাশে দাঁড়িয়ে মশক নিধনের সমাধান মেলে না’

June 3, 2026
in রাজনীতি
‘ডোবার পাশে দাঁড়িয়ে মশক নিধনের সমাধান মেলে না’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মশক নিধন একটি বৈজ্ঞানিক বিষয়। নতুন প্রযুক্তি বা কার্যকর সমাধান গবেষণাগার ও বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমেই আসে। ডোবার পাশে দাঁড়িয়ে এ ধরনের সমাধান পাওয়া যায় না।

মঙ্গলবার (২ জুন) দিবাগত রাতে ফেসবুক থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন।

এসময় তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের সম্ভাব্য ফ্লোরিডা সফর নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, “মশক নিধনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ডোবার পাশে দাঁড়িয়ে অভিনব ধারণা পাওয়া যেতে পারে এ ধরনের মন্তব্য দেখে আমি বিস্মিত হয়েছি। আমার কাছে এটি হাস্যকর মনে হয়েছে। মশক নিধন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য দীর্ঘদিনের একটি বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে কাজ করতে গিয়ে আমি বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত পদ্ধতি নিয়ে অধ্যয়ন করেছি।”

আসিফ মাহমুদ বলেন,“ ফ্লোরিডাভিত্তিক একটি প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রযুক্তিতে এমন রাসায়নিক ব্যবহার করা হয়, যা মশার ডিম ও লার্ভাকে লক্ষ্য করে কাজ করে, কিন্তু অন্যান্য প্রাণী ও পরিবেশের ওপর তুলনামূলক কম প্রভাব ফেলে। দেশে প্রচলিত ফগিং পদ্ধতির কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তাই পরিবেশবান্ধব ও কার্যকর বিকল্প প্রযুক্তি নিয়ে ভাবার সুযোগ আছে। বিশ্বের বিভিন্ন দেশে মশার জীবনচক্রের নির্দিষ্ট পর্যায়কে লক্ষ্য করে প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।”

সীমান্ত হত্যা বন্ধে আরো দৃঢ় অবস্থান নেওয়া উচিত উল্লেখ করে এনসিপি’র এই মুখপাত্র বলেন, “সীমান্তে নিহত ব্যক্তিদের সবাই চোরাচালান বা মাদকের সঙ্গে জড়িত এমন ধারণা সঠিক নয়। এ বিষয়ে সরকারের অবস্থান আরো স্পষ্ট হওয়া প্রয়োজন। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

তিনি বলেন, “কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলেও তাকে গুলি করে হত্যা করা গ্রহণযোগ্য হতে পারে না। বিশ্বের বিভিন্ন দেশেই বিদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করেন। তাই বলে তাদের হত্যা করার বৈধতা তৈরি হয় না। সীমান্তে কেউ অপরাধে জড়িত থাকলে তাকে আটক করা যেতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময়সহ বিভিন্ন ধরনের যোগাযোগ ও আইনি প্রক্রিয়া রয়েছে। সেসব ব্যবস্থার মাধ্যমেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব।”

তিনি আরো, “সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়ে কিছু বক্তব্য জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ভুল বার্তা দিচ্ছে। এতে বাংলাদেশের নাগরিকদের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি তারা আরো ঝুঁকির মুখে পড়তে পারেন। বাংলাদেশের কোনো নাগরিককে সীমান্তে গুলি করে হত্যা করার অধিকার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নেই। সীমান্ত হত্যা বন্ধে সরকারের আরো দৃঢ় অবস্থান নেওয়া প্রয়োজন।”

পুশব্যাক ইস্যু নিয়েও উদ্বেগ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, “ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশে লোকজন ফেরত পাঠানোর বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে। একইসঙ্গে বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরারও প্রয়োজন রয়েছে।”

লাইভে ওসমান হাদী হত্যা মামলার আসামিদের দেশে ফেরানোর দাবি জানিয়ে তিনি বলেন, “মামলার আসামিদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে অধিকতর তদন্তের মাধ্যমে ঘটনার পূর্ণ সত্য উদঘাটন করা প্রয়োজন। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যে দাবি করা হয়েছে, ওসমান হাদী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। একইসঙ্গে তিনি বলেছিলেন, হত্যাকাণ্ডে কারা জড়িত তা প্রকাশ করা হলে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হতে পারে।”

আসিফ মাহমুদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে হত্যাকাণ্ডের পেছনে আরো বিস্তৃত কোনো যোগসূত্র থাকার প্রশ্ন তৈরি হয়েছে। তাই শুধু সরাসরি অংশগ্রহণকারীদের নয়, ঘটনার পেছনে অন্য কেউ জড়িত ছিল কিনা, সেটিও তদন্তের মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন। ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত ছিল, তা দেশের মানুষের জানার অধিকার রয়েছে। ভারতে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার প্রকৃত তথ্য ও সংশ্লিষ্টদের পরিচয় আরো স্পষ্ট হবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

৪৯২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী

Next Post

এক ধাক্কায় হঠাৎ সাত গুণ পারিশ্রমিক বাড়ালেন রাশমিকা

Related Posts

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আটক একাধিক নেতাকর্মী
রাজনীতি

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আটক একাধিক নেতাকর্মী

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন
রাজনীতি

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন

এনসিপিকে খোঁচা দিলেন তাসনিম জারা
রাজনীতি

এনসিপিকে খোঁচা দিলেন তাসনিম জারা

Next Post
এক ধাক্কায় হঠাৎ সাত গুণ পারিশ্রমিক বাড়ালেন রাশমিকা

এক ধাক্কায় হঠাৎ সাত গুণ পারিশ্রমিক বাড়ালেন রাশমিকা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
এক ধাক্কায় হঠাৎ সাত গুণ পারিশ্রমিক বাড়ালেন রাশমিকা

এক ধাক্কায় হঠাৎ সাত গুণ পারিশ্রমিক বাড়ালেন রাশমিকা

‘ডোবার পাশে দাঁড়িয়ে মশক নিধনের সমাধান মেলে না’

‘ডোবার পাশে দাঁড়িয়ে মশক নিধনের সমাধান মেলে না’

৪৯২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী

৪৯২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার: স্বাস্থ্যমন্ত্রী

খানজাহান আলী মাজারের দিঘি থেকে কুমির সরানোর সিদ্ধান্ত

খানজাহান আলী মাজারের দিঘি থেকে কুমির সরানোর সিদ্ধান্ত

তীব্র গরমে স্বস্তি দিবে যে ৫ পানীয়

তীব্র গরমে স্বস্তি দিবে যে ৫ পানীয়

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

03 June 2026

‘ডোবার পাশে দাঁড়িয়ে মশক নিধনের সমাধান মেলে না’

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার