Sunday, July 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে সন্তুষ্ট বিএনপি

June 13, 2025
in রাজনীতি
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে সন্তুষ্ট বিএনপি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি শেষ হয়েছে। ১ ঘন্টা ৩৫ মিনিটের এই বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৩ জুন) বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিদের আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আমীর খসরু বলেন, বৈঠক নিয়ে আমরা (বিএনপি) সন্তুষ্ট।

সব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সবাই সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও আমরা ঐক্যবদ্ধভাবে এই কাজকে এগিয়ে নিয়ে যাব।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জুলাই সনদ নিয়ে দেশে অলরেডি আলোচনা চলছে। এ ব্যাপারে আমাদের মধ্যে সিদ্ধান্ত আছে যে, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হবে।

তিনি আরও বলেন, ঐকমত্যের ভিত্তিতে আমরা সংস্কার ও জুলাই সনদ দুটোই করব।

এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, শুক্রবার (১৩ জুন) লন্ডনের হোটেল ডোরচেস্টারে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে বৈঠকটি শেষ হয় বিকেল ৩টা ৩৫ মিনিটে।

জানা গেছে, ১ ঘণ্টা ৩৫ মিনিটের এই বৈঠকে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে তারেক রহমান ডোরচেস্টার হোটেল ত্যাগ করেন। তার আগে, ড. ইউনূসকে দুটি বই ও একটি কলম উপহার দেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টা উপহারগুলো বেশ উৎফুল্ল সহকারে গ্রহণ করেন এবং তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

রোজার আগেই নির্বাচন করা যেতে পারে, তারেক রহমানের প্রস্তাবে ড. ইউনূস

Next Post

ভয় ধরাচ্ছে ডেঙ্গু, একদিনে ৫ জনের মৃত্যু

Related Posts

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল
রাজনীতি

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

শিগগিরই আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি

শিগগিরই আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
রাজনীতি

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

Next Post
ভয় ধরাচ্ছে ডেঙ্গু, একদিনে ৫ জনের মৃত্যু

ভয় ধরাচ্ছে ডেঙ্গু, একদিনে ৫ জনের মৃত্যু

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি

জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি

আবারও বিয়ের পিঁড়িতে আমির খান

আবারও বিয়ের পিঁড়িতে আমির খান

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কক্সবাজার জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ

কক্সবাজার জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 June 2025

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে সন্তুষ্ট বিএনপি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার