Saturday, July 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

 ঢাকায় গ্যাসের তীব্র সংকট, বিপাকে নগরবাসী

January 6, 2026
in বিদ্যুৎ জ্বালানি
ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
শীত এলেই রাজধানীতে গ্যাসের তীব্র সংকট দেখা দেয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। বাসাবাড়িতে ঠিকমতো রান্না করা সম্ভব হচ্ছে না। দিনের বেশিরভাগ সময় চুলায় পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

এদিকে, এলপিজি গ্যাসের সংকট ও দাম বেড়ে যাওয়ায় চরম বেকায়দায় পড়েছেন নগরবাসী। মগবাজার, হাতিরপুল, সেন্ট্রাল রোড, কাঁঠালবাগনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এখন এমন চিত্র স্পষ্ট দেখা যাচ্ছে। রান্না বন্ধ থাকায় বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনছেন অনেকে, কেউ কেউ বেছে নিচ্ছেন বিকল্প পথ।

গ্রাহকরা বলছেন, গ্যাস বিলও দিতে হচ্ছে, আবার বাড়তি দামে সিলিন্ডারও কিনতে হচ্ছে। এদিকে হঠাৎ করে সিলিন্ডারের সংকট ও লাগামছাড়া দামে এখন বাইরে থেকে খাবার কিনে এনেও খেতে হচ্ছে।

এদিকে গাড়িতে গ্যাস নিতে ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। গ্রাহকরা জানান, গ্যাসের চাপ কম থাকায় দুই-তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকেও সিলিন্ডার পূর্ণ হচ্ছে না। ফলে ডিউটি টাইম বাড়ছে এবং আয় কমছে।

নগরবাসী চরম সংকটে থাকলেও তিতাস বলছে, অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় আগে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানায় দেওয়া হচ্ছে গ্যাস।

তিতাসের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী কাজী সাইদুল হাসান বলেন, প্রায়োরিটি বেজড যেখানে দরকার সেগুলোতে গ্যাস সরবরাহের পরই আবাসিক এলাকায় দেয়ার চেষ্টা করা হয়। ঢাকায় প্রতিদিন ১৬৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের পরও সংকট হচ্ছে, কারণ অবৈধ সংযোগ। প্রত্যেক বাড়িতে নজরদারি করা সম্ভব নয়; আমরা অবৈধ লাইন কাটলেও কয়েক দিন পর আবার তারা ব্যবহার করছে।

বিশেষজ্ঞরা মনে করেন, সংকট নিরসনে যৌক্তিক দামে এলপি গ্যাস সরবরাহ বাড়ানো প্রয়োজন। আইইইএফএর প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলেন, প্রতিবছর জ্বালানির চাহিদা বাড়ছে। তাই সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অপচয় রোধে দক্ষ যন্ত্রপাতি ব্যবহার জরুরি।

এদিকে, এলপি গ্যাসের দাম নিয়েও বাজারে চরম নৈরাজ্য বিরাজ করছে। এর মধ্যেই গত রোববার (৪ জানুয়ারি) ১২ কেজির সিলিন্ডারের দাম বেড়েছে ৫৩ টাকা। যদিও সরকারি মূল্য নির্ধারণের চেয়ে নগরবাসী দ্বিগুণ দামে কিনতে বাধ্য হচ্ছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সারজিসের হলফনামা ও আয়কর রিটার্নে অনেক গড়মিল

Next Post

রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

Related Posts

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 
অন্যান্য

আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

‘৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দাম বাড়বে না’
জাতীয়

‘৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দাম বাড়বে না’

ঢাকায় সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের
জাতীয়

ঢাকায় সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের

Next Post
শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে 

রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি

শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

06 January 2026

 ঢাকায় গ্যাসের তীব্র সংকট, বিপাকে নগরবাসী

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার