Saturday, July 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ঢাকায় ‘জয় বাংলা’ স্লোগানে হঠাৎ আ.লীগের মিছিল, গ্রেপ্তার ১১

September 18, 2025
in আইন ও অপরাধ
ঢাকায় ‘জয় বাংলা’ স্লোগানে হঠাৎ আ.লীগের মিছিল, গ্রেপ্তার  ১১
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় (১৪ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে) এ মিছিল করে তারা। তবে মিছিলে আসা ১৫-২০ জন যুবক মাত্র পাঁচ মিনিট সড়কে অবস্থান করার পর ব্যানার গুটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)

স্থানীয় বাসিন্দা মো. আরজু জানান, সকালে হঠাৎ দেখি কিছু তরুণ ছেলে জড়ো হয়ে ব্যানার হাতে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে। মিছিলটি বউবাজার হয়ে সামনের দিকে এগোয়। প্রায় পাঁচ মিনিট রাস্তায় অবস্থান করার পর তারা ব্যানার গুটিয়ে পালিয়ে যায়। এরপর পুলিশ আসে এবং ১১ জনকে ধরে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ তরুণের বয়স ছিল ১৪ থেকে ২০ বছরের মধ্যে। তবে দু-একজন বয়স্ক মানুষও ছিলেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’- এ রকম বিভিন্ন স্লোগান দিতে থাকে। ঘটনার পর পরই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে আমাদের পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে ধরা পড়েছে- তা যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে ।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ভোটারদের আস্থা নিশ্চিত করাই অন্যতম দায়িত্ব: তারেক রহমান

Next Post

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭

Related Posts

শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
আইন ও অপরাধ

শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আইন ও অপরাধ

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
আইন ও অপরাধ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

Next Post
নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৭

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি

শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 September 2025

ঢাকায় ‘জয় বাংলা’ স্লোগানে হঠাৎ আ.লীগের মিছিল, গ্রেপ্তার ১১

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার