Wednesday, July 22, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম

July 22, 2026
in বিনোদন
ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকার মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীর ৩০০ ফুট এলাকায় অবস্থিত ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক কনসার্ট। এরই মধ্যে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত এ আয়োজনের টিকিট বিক্রি।
কনসার্টকে সামনে রেখে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় আতিফ আসলাম বলেন, “হ্যালো, আমি আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই ঢাকার ৩০০ ফিটে ক্রিকেটার্স একাডেমিতে লাইভ পারফর্ম করতে যাচ্ছি। আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। লেটস রক দ্য শো।”

ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকার মঞ্চে প্রিয় শিল্পীকে সরাসরি দেখার অপেক্ষায় রয়েছেন সংগীতপ্রেমীরা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টের দিন দুপুর ২টায় ভেন্যুর গেট খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা ৬টায় গেট বন্ধ হবে। বিকেল ৫টায় শুরু হওয়া সংগীতানুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত।

আতিফ আসলামের পাশাপাশি একই মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ। ফলে আন্তর্জাতিক ও দেশীয় সংগীতের সমন্বয়ে দর্শকদের জন্য থাকছে বিশেষ আয়োজন।

এরই মধ্যে গেটমাইটিকিট ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হয়েছে। আতিফের জনপ্রিয় গানের নাম অনুসারে তিনটি ক্যাটাগরিতে টিকিট রাখা হয়েছে। ‘দূরি’ এরিয়ার টিকিটের মূল্য ২ হাজার ৯৯৯ টাকা, ‘আদাত’ এরিয়ার ৫ হাজার ৯৯৯ টাকা এবং ‘পেহলি নজর’ এরিয়ার টিকিটের মূল্য ১০ হাজার ৯৯৯ টাকা।

কনসার্টটি মূলত গত বছরের ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়। পরে আয়োজকেরা উপযুক্ত সময়ে কনসার্টটি আয়োজনের আশ্বাস দেন। এবার আতিফ আসলামের ভিডিও বার্তার মাধ্যমে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হতে যাচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থগিত হওয়া কনসার্টের যেসব টিকিটধারী রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। আর যারা রিফান্ডের আবেদন করেও কারিগরি কারণে এখনো অর্থ ফেরত পাননি, তারা চাইলে রিফান্ড আবেদন প্রত্যাহার করে আগের টিকিট পুনরায় সক্রিয় করার আবেদন করতে পারবেন।

মেইন স্টেজের প্রতিনিধি কাজী রাফসান বলেন, “চলতি বছরের সবচেয়ে বড় আয়োজনের দ্বারপ্রান্তে আমরা। আমার পুরো টিম, শিল্পী ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আমাদের কথা রাখতে পেরেছি। আমাদের বিশ্বাস, এই কনসার্ট শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং হাজারো দর্শকের আবেগ, প্রত্যাশা ও ভালোবাসার এক মিলনমেলায় পরিণত হবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত

Next Post

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

Related Posts

সালমান খানের স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ
বিনোদন

সালমান খানের স্বাস্থ্য নিয়ে ভক্তদের উদ্বেগ

বিয়েটা আর করতে হলো না: পরীমণি
বিনোদন

বিয়েটা আর করতে হলো না: পরীমণি

আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
বিনোদন

আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট

Next Post
তিস্তার পানি বিপৎসীমার ওপরে

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি

টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি

ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে বদলে ফেলুন ১৪ অভ্যাস

ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে বদলে ফেলুন ১৪ অভ্যাস

তিস্তার পানি বিপৎসীমার ওপরে

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

22 July 2026

ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার