Saturday, June 6, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ঢাকার যে পাম্পগুলোতে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

April 21, 2026
in অন্যান্য, বিদ্যুৎ জ্বালানি
ঢাকার যে পাম্পগুলোতে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে তেল বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে ৭টি ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সোমবার (২০ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

পাম্পগুলো হলো-আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, মিরপুর দারুস সালামের খালেক সার্ভিস স্টেশন ও আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশন।

জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে, দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। অ্যাপটি মোটরসাইকেল চালকদের ফুয়েল দেয়ার ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রাথমিকভাবে ৭টি ফিলিং স্টেশনে পাইলটিং কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এ পরিস্থিতিতে ২১ এপ্রিল থেকে এসব ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এর আগে গত ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানিয়েছিল, দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোড ভিত্তিক ‘ফুয়েল পাস’ নামে একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে।

অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক বা চালকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে পাইলটিং করা হচ্ছে। সফল পাইলটিংয়ের পর পর্যায়ক্রমে ‘ফুয়েল পাস’ অ্যাপটি সারা দেশের সব যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ভূমিকম্পে কাঁপল দেশ

Next Post

অ্যাপলের নতুন প্রধান নির্বাহী জন টার্নাস

Related Posts

তাপপ্রবাহ ও বৃষ্টির যে বার্তা দিল আবহাওয়া অফিস
অন্যান্য

তাপপ্রবাহ ও বৃষ্টির যে বার্তা দিল আবহাওয়া অফিস

ঢাকায় কেমন গরম পড়বে জানালো আবহাওয়া অধিদপ্তর
অন্যান্য

জুনে বৃষ্টিপাত কম হবে, থাকবে তাপপ্রবাহ

ঢাকাসহ ৩৪ জেলায় গরম নিয়ে দুঃসংবাদ
অন্যান্য

ঢাকাসহ ৩৪ জেলায় গরম নিয়ে দুঃসংবাদ

Next Post
অ্যাপলের নতুন প্রধান নির্বাহী জন টার্নাস

অ্যাপলের নতুন প্রধান নির্বাহী জন টার্নাস

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘জাতিসংঘ সভাপতি এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব একসঙ্গে পালনে সমস্যা নেই’

‘জাতিসংঘ সভাপতি এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব একসঙ্গে পালনে সমস্যা নেই’

দুই মাসের মধ্যে স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

দুই মাসের মধ্যে স্কুল ড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

আশুলিয়ায় পৃথক অভিযানে ৪ মাদককারবারি আটক

আশুলিয়ায় পৃথক অভিযানে ৪ মাদককারবারি আটক

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ ডিআইজি

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

21 April 2026

ঢাকার যে পাম্পগুলোতে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার