Tuesday, September 8, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ঢাকা উত্তর সিটিতে প্রার্থী হচ্ছেন আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

September 8, 2026
in রাজনীতি
ঢাকা উত্তর সিটিতে প্রার্থী হচ্ছেন আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থী তালিকায় বড় ধরনের রদবদল আনতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগের ঘোষণা থেকে সরে এসে ঢাকা উত্তরে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হবে।

দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী রদবদলের অংশ হিসেবে উভয় নেতাই ইতিমধ্যে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে নিজ নিজ নির্বাচনি এলাকার ভোটার হয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করে সম্প্রতি তাঁরা ভোটার এলাকা স্থানান্তর করেন। এর মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দক্ষিণ সিটি থেকে স্থানান্তরিত হয়ে ঢাকা উত্তরের ৩৭ নম্বর ওয়ার্ডের (আফতাবনগর) ভোটার হয়েছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী উত্তর সিটির উত্তরা এলাকা থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন ২১ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রার্থিতা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিন জানিয়েছেন, শীর্ষ নেতৃত্বের মধ্যে এ বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে এবং বিষয়টি শিগগিরই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

প্রার্থী পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরে দলটির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ জানান, সময়ের প্রয়োজন ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রাথমিক প্রার্থিতায় এই সমন্বয় আনা হচ্ছে। তফসিল ঘোষণা ও চূড়ান্ত মনোনয়ন দাখিলের আগপর্যন্ত কৌশলের অংশ হিসেবে এমন পরিবর্তন ঘটতে পারে। তিনি আরও উল্লেখ করেন, এনসিপির রাজনীতি কেবল নির্বাচনকেন্দ্রিক নয়; বরং নির্বাচনের মাধ্যমে সারা দেশের তৃণমূল পর্যায়ের সংগঠন ও নেতাকর্মীদের উজ্জীবিত ও শক্তিশালী করাই তাঁদের মূল লক্ষ্য।

এর আগে চলতি বছরের ২৯ মার্চ দলটির কেন্দ্রীয় আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে পাঁচ সিটির প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন। সেই তালিকায় ঢাকা উত্তর সিটিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়েছিল। প্রায় ছয় মাস পর সেই অবস্থান থেকে সরে এসে রাজধানীর দুই সিটিতে শীর্ষ দুই নেতাকে দিয়ে নতুন নির্বাচনী সমীকরণ চূড়ান্ত করল দলটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় ছাত্রদল সভাপতির প্রতিবাদ

Next Post

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের

Related Posts

অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় ছাত্রদল সভাপতির প্রতিবাদ
রাজনীতি

অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় ছাত্রদল সভাপতির প্রতিবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০ গাড়ির লংমার্চ হবে: পাটওয়ারী
রাজনীতি

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০ গাড়ির লংমার্চ হবে: পাটওয়ারী

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির
রাজনীতি

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির

Next Post
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সাক্ষরতার হার বাড়লেও দেশের পৌনে ৪ কোটি মানুষ নিরক্ষর

সাক্ষরতার হার বাড়লেও দেশের পৌনে ৪ কোটি মানুষ নিরক্ষর

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের

ঢাকা উত্তর সিটিতে প্রার্থী হচ্ছেন আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা উত্তর সিটিতে প্রার্থী হচ্ছেন আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় ছাত্রদল সভাপতির প্রতিবাদ

অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় ছাত্রদল সভাপতির প্রতিবাদ

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ সহযোগিতা দেবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ সহযোগিতা দেবে: প্রধানমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

08 September 2026

ঢাকা উত্তর সিটিতে প্রার্থী হচ্ছেন আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার