নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু।..
ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে ঢাকা জেলার মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম।
জানা গেছে, ২০২৫ সালের ২০ এপ্রিল দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর দক্ষ নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল থানার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেফতার এবং মামলা গ্রহণসহ নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। এরই স্বীকৃতি হিসেবে তিনি ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
স্থানীয়দের মতে, দায়িত্ব নেওয়ার পর থেকেই ওসি মনিরুল হক ডাবলু কেরানীগঞ্জকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে তিনি বলেন, “আমরা আইনের শাসন প্রতিষ্ঠা এবং পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে দিন-রাত কাজ করছি। আমাদের লক্ষ্য কেরানীগঞ্জকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলা।”
সিএনএস//এল//










Discussion about this post