Thursday, August 6, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ব্যবসায়ীদের ড. মুহাম্মদ ইউনূস

তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেই জাতির স্বপ্ন সত্যি হবে

August 20, 2024
in জাতীয়
তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেই জাতির স্বপ্ন সত্যি হবে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেই জাতির স্বপ্ন সত্যি হবে বলে মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসি-বি) নেতারা।

আইসিসি-বি সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ব্যবসায়িক প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসায় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের ব্যবসায়ীরা নতুন ভূমিকায় তাকে পূর্ণ সমর্থন করেন।

প্রধান উপদেষ্টা তাদের ধন্যবাদ জানিয়ে জানান, তার প্রশাসন উত্তরাধিকারসূত্রে অর্থনৈতিক বিপর্যয় পেয়েছে, কিন্তু তিনি নিশ্চিত যে অত্যাবশ্যকীয় সংস্কারের মাধ্যমে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।

তিনি বলেন, এটি একটি খুব কঠিন পরিস্থিতি, যেখানে আমরা এখন রয়েছি। কিন্তু এটাও সবচেয়ে বড় সুযোগ যা আমরা পেতে পারি। আমাদের কাজ কঠিন, কিন্তু অনেক বেশি সম্ভব।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ যদি একটি জাতি হিসেবে সম্মিলিতভাবে সংকট কাটিয়ে উঠতে পারে, তাহলে আমরা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করব। বিশ্ব আমাদের অনুপ্রেরণা হিসেবে দেখবে এবং বিশ্ব আমাদের সাথে আরও ব্যবসা করতে চাইবে।

আইসিসি-বি নেতারা অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তাড়াহুড়ো না করে প্রয়োজনীয় সংস্কার করার আহ্বান জানান।

তারা বলেন, আগের সরকার দেশকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। ব্যাংকিং খাত, রাজস্ব প্রশাসন, শিক্ষা ও শিল্পে গভীর সংস্কার ও পুনর্গঠন প্রয়োজন।

আইসিসি-বি প্রেসিডেন্ট মাহবুবুর রহমান বলেন, গত ১৫ বছরে যা ঘটেছে আমরা তার সাক্ষী। বাংলাদেশের বেসরকারি খাত শতভাগ আপনার সাথে আছে।

ড. ইউনূস প্রতিনিধি দলকে জাতি হিসেবে মহানুভবতা অর্জনের জন্য ‘আউট অব বক্স’ কিছু চিন্তা করতে বলেন। তিনি বলেন, যদি আমরা তরুণদের স্বপ্ন বাস্তবায়িত করতে পারি, তাহলে আমরা জাতির স্বপ্ন সত্যি করতে পারব।

বৈঠকে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, তপন চৌধুরী, কুতুবউদ্দিন আহমেদ, এ কে আজাদ, সিমিন রহমান, খন্দকার রফিকুল ইসলাম, নাসের এজাজ বিজয়, ফজলুল হক ও মোহাম্মদ হাতেমসহ বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যম বন্ধ করেনি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

Next Post

ভেঙে দেওয়া হলো বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা কমিটি

Related Posts

জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে হট্টগোল
জাতীয়

জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে হট্টগোল

আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার— জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার— জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই যোদ্ধাদের স্মরণের অনুষ্ঠানে যা দেখলাম, তা দুঃখজনক: রাষ্ট্রপতি
জাতীয়

জুলাই যোদ্ধাদের স্মরণের অনুষ্ঠানে যা দেখলাম, তা দুঃখজনক: রাষ্ট্রপতি

Next Post
ভেঙে দেওয়া হলো বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা কমিটি

ভেঙে দেওয়া হলো বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা কমিটি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে হট্টগোল

জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে হট্টগোল

‘কমনসেন্স বলে’ শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা

‘কমনসেন্স বলে’ শেখ হাসিনা ফিরে আসবেন: রুমিন ফারহানা

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

কক্সবাজারে অপহরণের নাটকের অভিযোগ: কাঠগড়ায় দুবাই প্রবাসী

কক্সবাজারে অপহরণের নাটকের অভিযোগ: কাঠগড়ায় দুবাই প্রবাসী

আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার— জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার— জুলাই কারোই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

20 August 2024

তরুণদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেই জাতির স্বপ্ন সত্যি হবে

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার