Saturday, June 27, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

তানজীনা ফেরদৌস: কবিতার পথে এক নির্ভীক পথিক

May 29, 2025
in বিনোদন
তানজীনা ফেরদৌস: কবিতার পথে এক নির্ভীক পথিক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

তানজিনুল ইসলাম তামিম

দেশের সাহিত্য অঙ্গনে এক পরিচিত নাম তানজীনা ফেরদৌস। কবিতা, আবৃত্তি, এবং আইন পেশার সমন্বয়ে তিনি এক বর্ণিল জীবন যাপন করছেন। বাবার অনুপ্রেরণা আর ছোটবেলা থেকে লেখালেখির প্রতি ভালোবাসা তাকে আজকের অবস্থানে এনেছে।

তানজীনা ফেরদৌসের জন্ম ১১ নভেম্বর, যশোর জেলার চাঁচড়া ইউনিয়নের তপসীডাঙা গ্রামে। বাবা মো. মোফাজ্জেল হোসেন একজন কলেজের সহকারী অধ্যাপক, যিনি কর্মজীবনের বাইরেও পড়াশোনায় মগ্ন থাকেন। মা ফাতেমা হোসেন একজন গৃহিণী। তাঁর ছোট ভাই অমিত হাসান শান্ত। তানজীনা ফেরদৌস ছোটবেলা থেকেই বাবার অনুপ্রেরণায় ছড়া ও ছোট গল্প লেখা শুরু করেন তানজীনা। স্কুলের বিভিন্ন রচনা প্রতিযোগিতা, দেওয়াল পত্রিকা ও ম্যাগাজিনে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে তার সাহিত্যিক প্রতিভার উন্মোচন ঘটে।

তৃতীয় শ্রেণিতে পড়ার সময় ‘অংক’ ভীতি থেকে তিনি ‘অংক’ নামে তার প্রথম ছড়া লেখেন, যা ছিল লেখালেখির জগতে তার আনুষ্ঠানিক প্রবেশ। এরপর ধীরে ধীরে তিনি কবিতার জগতে প্রবেশ করেন এবং হাতে তুলে নেন “হিরণ্ময় অস্ত্র কবিতা”।

তানজীনা ফেরদৌসের প্রথম কাব্যগ্রন্থ ‘ঝগড়ার বয়স বাড়ুক’ আত্ম-পরিভ্রমণের এক অনন্য উপলব্ধিকে তুলে ধরে। এরপর প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘প্রেমের হুলিয়া জারি হোক তোমার নামে’ এবং তৃতীয় কাব্যগ্রন্থ ‘খামবন্দি প্রেমের রসায়ন’। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে তার কবিতা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।

তানজীনা ফেরদৌস তার সাহিত্যকর্মের জন্য ইতোমধ্যে একাধিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
* *বঙ্গসভা পুরস্কার ২০২৩*
* *আন্তর্জাতিক সৃজন কলা পদক ২০২৩*
* *আন্তর্জাতিক সৃজন কলা পদক ২০২৪*
* *Excellence In Success Award 2025*

এছাড়াও তিনি আরও বেশ কিছু পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

কবিতার প্রতি তার ভালো লাগা শুধু লেখালেখিতে সীমাবদ্ধ থাকেনি; ছোটবেলা থেকেই তিনি আবৃত্তি চর্চা করতেন। পরবর্তীতে আবৃত্তি শেখার আগ্রহ থেকে ‘বৈতরণী’ নামে একটি আবৃত্তি সংগঠনের সঙ্গেও তিনি যুক্ত হন।

শিক্ষাজীবনে তানজীনা ফেরদৌস যশোরের সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে পড়াশোনা করেছেন। পরবর্তীতে ঢাকায় মোহাম্মদপুরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে আইনে অনার্সসহ স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিযুক্ত আছেন। একইসাথে তিনি কথার কাগজ সাহিত্য পত্রিকার সম্পাদক এবং শব্দ মুকুর জীবন যাপনের প্রতিমাসের পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবেও কর্মরত আছেন।

পেশাগত জীবন এবং সাহিত্যচর্চার মাঝে তানজীনা ফেরদৌস এক দারুণ ভারসাম্য বজায় রেখেছেন, যা তাকে একজন সফল ও অনুপ্রেরণামূলক ব্যক্তিত্বে পরিণত করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

১৬ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা, সতর্ক সংকেত

Next Post

সিলেট নয়, ঢাকাতেই হবে বাংলাদেশ-ভারত ম্যাচ

Related Posts

ভক্তদের হৃদয়ে অমর পপসম্রাট মাইকেল জ্যাকসন
বিনোদন

ভক্তদের হৃদয়ে অমর পপসম্রাট মাইকেল জ্যাকসন

অসুস্থ শরীরে ‘পদ্মভূষণ’ পুরস্কার নিলেন অলকা ইয়াগনিক
বিনোদন

অসুস্থ শরীরে ‘পদ্মভূষণ’ পুরস্কার নিলেন অলকা ইয়াগনিক

সালমান শাহর লাশ কবর থেকে তোলার অনুমতি বাতিল
বিনোদন

সালমান শাহর লাশ কবর থেকে তোলার অনুমতি বাতিল

Next Post
সিলেট নয়, ঢাকাতেই হবে বাংলাদেশ-ভারত ম্যাচ

সিলেট নয়, ঢাকাতেই হবে বাংলাদেশ-ভারত ম্যাচ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

29 May 2025

তানজীনা ফেরদৌস: কবিতার পথে এক নির্ভীক পথিক

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার