Wednesday, June 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

তা’মীরুল মিল্লাত মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

November 20, 2025
in শিক্ষা
তা’মীরুল মিল্লাত মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের দিনব্যাপী আন্দোলন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং অভিযোগপ্রাপ্ত তিন শিক্ষকের বহিষ্কার—এসব ঘটনার জের ধরেই মাদরাসাটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১৯ নভেম্বর) টঙ্গী ক্যাম্পাসের অধ্যক্ষ ডা. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী শিশু বিভাগ থেকে কামিল পর্ব পর্যন্ত সব ক্লাস এবং আলিম ২য় বর্ষের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। একই সঙ্গে অভ্যন্তরীণ অন্যান্য নির্ধারিত কার্যক্রমে সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

কী কারণে মাদরাসা বন্ধ?

মঙ্গলবার সকাল থেকেই চার দফা দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তাদের দাবিগুলো ছিল— ১) বেতন বৃদ্ধি প্রত্যাহার, ২) অতিরিক্ত পরীক্ষার ফি বাতিল, ৩) গরিব শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, ৪) স্কলারশিপ চালুর দাবি।

দিনের এক পর্যায়ে আন্দোলন থামাতে গেলে কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। এতে বেশ কয়েকজন আহত হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষকদের বহিষ্কারের দাবি জানায়। এমনকি তারা কয়েকজন শিক্ষককে অবরুদ্ধও করে রাখে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গভার্নিং বডির প্রধান ড. কোরবানি আলী সন্ধ্যায় মাদরাসায় উপস্থিত হয়ে অভিযোগপ্রাপ্ত তিন শিক্ষক—আতিকুর রহমান, সিবগাতুল্লাহ এবং কামরুল ইসলাম—কে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের নির্দেশ দেন। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা পুরোপুরি না কাটায় মাদরাসা কর্তৃপক্ষ পরদিনই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

অধ্যক্ষ ডা. হিফজুর রহমান জানান, আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধানের চেষ্টা চলছে। সমাধানে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ যে জেলায়

Next Post

এবার ডিএমপি কমিশনারের কড়া হুঁশিয়ারি

Related Posts

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল 
শিক্ষা

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল 

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত: ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা

ববি হাজ্জাজের মন্তব্যের নিন্দা জানাল সাদা দল

২৪ মে থেকে ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
শিক্ষা

২৪ মে থেকে ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

Next Post
এবার ডিএমপি কমিশনারের কড়া হুঁশিয়ারি

এবার ডিএমপি কমিশনারের কড়া হুঁশিয়ারি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর

প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা

দাম কমলো এলপি গ্যাসের

সিআইডির প্রধান হলেন আলি আকবর খান

সিআইডির প্রধান হলেন আলি আকবর খান

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

20 November 2025

তা’মীরুল মিল্লাত মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার