Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

তিতুমীর কলেজে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, কঠোর অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী

November 19, 2024
in শিক্ষা
তিতুমীর কলেজে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, কঠোর অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে শিক্ষার্থীদের এ কর্মসূচি শুরু হওয়ার কথা। পূর্বঘোষিত এ কর্মসূচিতে অংশ নিতে এরই মধ্যে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেছেন শিক্ষার্থীরা। যেকোনো মূল্যে আজও সড়ক ও রেলপথ অবরোধ করতে চান তারা।

তবে, শিক্ষার্থীদের আজকের এ কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থান গ্রহণ করেছে পুলিশ ও সেনাবাহিনী। সকাল থেকেই তিতুমীর কলেজের ভেতরে কয়েকশ পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরাও।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থীরা যেকোনো কর্মসূচিই করতে পারে। তবে, সেটা কলেজের ভেতরেই করতে হবে। রাস্তা অবরোধ করলে যানজটে মানুষের ভোগান্তি হবে।

এর আগে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে গতকাল সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত মহাখালী এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে ব্যস্ততম সড়কটির সব দিক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন মানুষ। তাছাড়া শিক্ষার্থীরা চলন্ত ট্রেনে ইট-পাথর নিক্ষেপ করেন। এতে শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।

বিকেল ৪টায় অবরোধ তুলে নেওয়ার পর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। কিন্তু বৈঠকে কোনো সমাধান না হওয়ায় সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত আবারও তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

পরে রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করবেন তারা। একইসঙ্গে ক্লোজডাউন কর্মসূচি বা কলেজটির সব ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কলেজের শিক্ষার্থীরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আলুর কেজি ৪২০ টাকা!

Next Post

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি লেবানন ও হিজবুল্লাহ

Related Posts

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী
শিক্ষা

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার
শিক্ষা

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

স্নাতক পর্যন্ত বিনামূল্যে মেয়েদের পড়াশোনা
শিক্ষা

স্নাতক পর্যন্ত বিনামূল্যে মেয়েদের পড়াশোনা

Next Post
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি লেবানন ও হিজবুল্লাহ

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি লেবানন ও হিজবুল্লাহ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

19 November 2024

তিতুমীর কলেজে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, কঠোর অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার