Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

April 22, 2025
in আইন ও অপরাধ
তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু (২২) নামে বেসরকারি প্রতিষ্ঠান দারাজের এক কর্মী নিহত হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে এ ঘটনা ঘটে।  তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

আরমান হোসেন পাপ্পুকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. রাজু জানান, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে পাপ্পুসহ কয়েকজন মিলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে পাপ্পু প্রস্রাব করার কথা বলে রাস্তার পাশে অন্ধকারে যান। একটু পরই অন্ধকার থেকে পাপ্পু ‘ছিনতাইকারী, ছিনতাইকারী’ বলে চিৎকার করতে থাকেন। তখন অন্যরা দৌড়ে এগিয়ে গেলে তিন-চার ছিনতাইকারী সেখান থেকে দৌড়ে চলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় পাপ্পুকে সেখানে পাওয়া যায়।

তিনি আরও বলেন, রাস্তার পাশে সেই অন্ধকার জায়গায় অন্য কয়েকজনকে আক্রমণ করেছিল ছিনতাইকারীরা। সেটি দেখেই তাদের বাঁচানোর জন্য চিৎকার করেছিলেন পাপ্পু। তখনই ছিনতাইকারীরা তার পায়ে ও মুখে ছুরিকাঘাত করে। তবে পাপ্পুর কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে পারেনি।

নিহত পাপ্পুর বাবা একরাম হোসেন বলেন, দারাজে রাত্রিকালীন ডিউটি করেন পাপ্পু। আজ রাত ৯টার দিকে অফিসে ডিউটি ছিল। সে সারাদিন বাসায় থেকে সন্ধ্যায় আমার কাছ থেকে ১০ টাকা নিয়ে বের হয়। ১০ মিনিট পরই খবর আসে, ছিনতাইকারীরা পাপ্পুকে কুপিয়ে জখম করেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শমরিতা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢামেক হাসপাতালে পাঠান।

তিনি আরও জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আন্ধারমানিক গ্রামে। পরিবার নিয়ে তেজগাঁওয়ের বেগুনবাড়ী এলাকায় থাকেন। তিন ভাইবোনের মধ্যে পাপ্পু দ্বিতীয়।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ঢাবি ছাত্রদল সভাপতিকে স্বাগত জানিয়েছেন হাসনাত

Next Post

ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বসছে বিএনপি

Related Posts

আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, গ্রেফতার ৫
আইন ও অপরাধ

আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, গ্রেফতার ৫

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত
আইন ও অপরাধ

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

মা-মেয়েকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
আইন ও অপরাধ

মা-মেয়েকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

Next Post
ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বসছে বিএনপি

ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো বসছে বিএনপি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ডিবিএল গ্রুপে ২০ জনের চাকরির সুযোগ

ডিবিএল গ্রুপে ২০ জনের চাকরির সুযোগ

দেশ পুনর্গঠনে ৩০ হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

দেশ পুনর্গঠনে ৩০ হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

মেসির জাদুতে তারকাদের উচ্ছ্বাস

মেসির জাদুতে তারকাদের উচ্ছ্বাস

স্যামসাং ফোন হ্যাং হলে এই ৫ টিপস মেনে চলুন

স্যামসাং ফোন হ্যাং হলে এই ৫ টিপস মেনে চলুন

আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, গ্রেফতার ৫

আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, গ্রেফতার ৫

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

22 April 2025

তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত ১

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার