Monday, June 22, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

থমথমে গোপালগঞ্জে আতঙ্ক, গ্রেপ্তার ২০

July 18, 2025
in সারাদেশ
থমথমে গোপালগঞ্জে আতঙ্ক, গ্রেপ্তার ২০
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার পর গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অজানা আতঙ্কে সাধারণ মানুষ সীমিত অবস্থায় রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিন ঘণ্টা বিরতি দিয়ে কারফিউ জারি করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও সেনা টহল দিচ্ছে পুরো গোপালগঞ্জে। হামলাকারীদের গ্রেপ্তারে চলছে যৌথ বাহিনীর অভিযান, ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।

এদিকে গুলিতে নিহত চারজনের কেউ সুরতহাল বা ময়নাতদন্ত করানো হয়নি; রাতেই তাদের দাফন সম্পন্ন হয়েছে। নিহতরা হলেন—সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (৩০), কামরুল কাজীর ছেলে রমজান কাজী (১৭), সোহেল রানা (৩৫) ও ইমন।

সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গতকাল গোপালগঞ্জ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমেদ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। তিনি জানান, কারফিউ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত বাড়ানো হয়েছে। ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এবং দুপুর ২টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি থাকবে।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাসীদের কোনো ছাড় নেই। এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।

গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার পটভূমি:

১. জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই মাস জুড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করে। ১৬ জুলাই গোপালগঞ্জে ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে জনসমাবেশের আয়োজন করা হয়।

২. সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। তবে সকালে নিষিদ্ধ ঘোষিত একটি সন্ত্রাসী দল পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে গাড়িতে আগুন দেয়। এক পুলিশ পরিদর্শকসহ তিনজন আহত হন।

৩. বেলা ১১টায় গোপালগঞ্জ শহরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে গাছ ফেলে আগুন দেয় এবং সরকারি গাড়ি ভাঙচুর করে।

৪. দুপুর ১টা ৪০ মিনিটে এনসিপির সমাবেশস্থলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ করে মঞ্চে হামলা চালায়, চেয়ার ও ব্যানার ভাঙচুর করে।

৫. এনসিপির নেতারা সমাবেশ শেষে গাড়িবহরে মাদারীপুর যাওয়ার পথে গোপালগঞ্জ পৌরসভার লঞ্চঘাট এলাকায় তাদের গাড়িবহর আটকা পড়ে। সেখানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সশস্ত্র হামলা হয়।

৬. পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উচ্ছৃঙ্খল জনতা ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সংঘর্ষে চারজন নিহত ও অর্ধশতাধিক আহত হন।

৭. নিহত চারজনের লাশ জোরপূর্বক জেলা হাসপাতাল থেকে নেওয়া হয় এবং ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন হয়।

৮. যৌথ বাহিনীর সহায়তায় এনসিপির নেতাদের নিরাপদে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সরানো হয় এবং পরে তারা খুলনার উদ্দেশে যান।

৯. এখন পর্যন্ত নাশকতাকারীদের সঙ্গে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপালগঞ্জে ১ হাজার ৫০৭ জন পুলিশ সদস্য, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন রয়েছে।

১০. জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ

Next Post

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ

Related Posts

শরীয়তপুরে কবরস্থানে মিলল ককটেল মজুতের গোপন আস্তানা
সারাদেশ

শরীয়তপুরে কবরস্থানে মিলল ককটেল মজুতের গোপন আস্তানা

মুন্সিগঞ্জে চালু হলো দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’
সারাদেশ

মুন্সিগঞ্জে চালু হলো দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’

নারীকে আপত্তিকর মন্তব্য করা সেই ওসি প্রত্যাহার
সারাদেশ

নারীকে আপত্তিকর মন্তব্য করা সেই ওসি প্রত্যাহার

Next Post
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

আরব আমিরাতে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

আরব আমিরাতে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

সৌদিতে শুটিংয়ে গিয়ে মসজিদে নামাজ পড়লেন হলিউড অভিনেতা

সৌদিতে শুটিংয়ে গিয়ে মসজিদে নামাজ পড়লেন হলিউড অভিনেতা

রাত জেগে খেলা দেখার সাথে রাখুন মজার স্ন্যাকস  

রাত জেগে খেলা দেখার সাথে রাখুন মজার স্ন্যাকস  

দেশের তিন বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আভাস

১৯ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 July 2025

থমথমে গোপালগঞ্জে আতঙ্ক, গ্রেপ্তার ২০

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার