Wednesday, June 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

দলিল লেখকের কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, দুদকের মামলা

October 14, 2025
in সর্বশেষ
দলিল লেখকের কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, দুদকের মামলা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
কোটি টাকার সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফেনী সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সাবেক দলিল লেখক মীর মোহাম্মদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৩ অক্টোবর) রাতে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত মীর মোহাম্মদ ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ারকাছাড় মজলিশপুর গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে। বর্তমানে তিনি ফেনী শহরের রামপুর এলাকায় বসবাস করছেন।

দুদক সূত্রে জানা যায়, দলিল লেখক হিসেবে কর্মরত অবস্থায় মীর মোহাম্মদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান পরিচালনা করে।

অনুসন্ধানে দেখা যায়, মীর মোহাম্মদ ২০২৩ সালের ৮ আগস্ট দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মোট ১ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৫৭৬ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন। একইসঙ্গে তিনি জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মোট ১ কোটি ৩২ লাখ ৩৪ হাজার ৩৩ টাকার সম্পদ অর্জন করে ভোগদখল করেছেন।

এই কর্মকাণ্ড দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

এ প্রেক্ষিতে রোববার (১২ অক্টোবর) দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মীর মোহাম্মদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার বাদী চিন্ময় চক্রবর্তী বলেন, দুর্নীতি দমন কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে মামলা করা হয়েছে। তদন্ত চলাকালে ঘটনার সঙ্গে অন্য কারো সংশ্লিষ্টতা বা নতুন কোনো তথ্য উদঘাটিত হলে তা আইনানুগভাবে তদন্তে অন্তর্ভুক্ত করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

‘হয়রানি নিরসনে জামিননামা অনলাইনে, আদেশ চলে যাবে কারাগারে’

Next Post

২০ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক বৈঠক

Related Posts

দেড় শতাধিক হলে মুক্তি পাচ্ছে ঈদের ৯ সিনেমা
সর্বশেষ

দেড় শতাধিক হলে মুক্তি পাচ্ছে ঈদের ৯ সিনেমা

হাটে গরুর ট্রাক নিয়ে টানাটানি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বশেষ

হাটে গরুর ট্রাক নিয়ে টানাটানি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
সর্বশেষ

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

Next Post
২০ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক বৈঠক

২০ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক বৈঠক

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর

প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা

দাম কমলো এলপি গ্যাসের

সিআইডির প্রধান হলেন আলি আকবর খান

সিআইডির প্রধান হলেন আলি আকবর খান

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

14 October 2025

দলিল লেখকের কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, দুদকের মামলা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার