Friday, April 24, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি

April 4, 2026
in রাজনীতি
দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
দলীয় রাজনীতি ও সরকারের মধ্যকার দূরত্ব বজায় রাখতে এবং সুশাসন নিশ্চিত করতে নিজের দলীয় পদ ছেড়েছে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিয়েছেন তিনি। তার পরিবর্তে দলটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেওয়ান আব্দুর রশিদ নিলু।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি তার এই সিদ্ধান্তের পেছনের মূল কারণ ব্যাখ্যা করে বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় রাজনৈতিক দল ও সরকারকে সব সময় আলাদা রাখা জরুরি। ক্ষমতার অপব্যবহার রোধ এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিতেই আমি দলীয় প্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্বটি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি।”

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক আলোচিত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রক্রিয়া ও রূপরেখা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়ে তিনি বলেন, “জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখনও নানামুখী সুস্থ বিতর্ক চলমান রয়েছে। তবে যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রেই এর চূড়ান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ মতামতই সবসময় প্রাধান্য পাবে।”

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর ঢাকার সাভারে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি বিপুল জনসমর্থন নিয়ে পুনরায় দলটির প্রধান সমন্বয়কারী নির্বাচিত হয়েছিলেন। সেই সম্মেলনের সমাপনী অধিবেশনে ৫৫ সদস্যের একটি  নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটিও গঠন করা হয়েছিল।পরবর্তীতে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন বৃহৎ জোটের অন্যতম শরিক দল হিসেবে অংশ নেন তিনি। গণসংহতি আন্দোলনের নিজস্ব প্রতীক ‘মাথাল’ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন জোনায়েদ সাকি।

জাতীয় রাজনীতিতে রাজপথের লড়াকু এই নেতার ত্যাগের মূল্যায়ন করে বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে তাকে প্রথমে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে কাজের পরিধি ও গতিশীলতা বাড়াতে অর্থ মন্ত্রণালয় থেকে সরিয়ে তাকে শুধুমাত্র পরিকল্পনা প্রতিমন্ত্রীর একক দায়িত্বে বহাল রাখা হয়।

Previous Post

ল্যাপটপ হ্যাং করছে? স্পিড বাড়ানোর সহজ উপায়

Next Post

কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫

Related Posts

শাহবাগে ছাত্রদল-শিবির মুখোমুখি, মুসাদ্দিকের ওপর হামলা
রাজনীতি

শাহবাগে ছাত্রদল-শিবির মুখোমুখি, মুসাদ্দিকের ওপর হামলা

বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
রাজনীতি

বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল
রাজনীতি

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল

Next Post
কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫

কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বড়পুকুরিয়া কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

বড়পুকুরিয়া কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

শাহবাগে ছাত্রদল-শিবির মুখোমুখি, মুসাদ্দিকের ওপর হামলা

শাহবাগে ছাত্রদল-শিবির মুখোমুখি, মুসাদ্দিকের ওপর হামলা

ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে এক বছরে প্রবাসী আয়ে রেকর্ড

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

আনোয়ারা ফিলিং স্টেশনকে জরিমানা

আনোয়ারা ফিলিং স্টেশনকে জরিমানা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার