Saturday, May 2, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

দাম কমার কয়েক ঘণ্টা পরই আবার বাড়ল সোনার দাম

May 2, 2026
in অর্থ-বাণিজ্য
আরও বাড়ল সোনার দাম

gold

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববাজারে দিনের শুরুতে পতনের পর সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন আলোচনার খবরে বাজারে ইতিবাচক মনোভাব তৈরি হওয়ায় এই উত্থান দেখা গেছে।

শুক্রবার (১ মে) সকাল ১০টা ৩৬ মিনিট (জিএমটি) পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪,৬৩৬.৭২ ডলারে দাঁড়ায়। যদিও দিনের শুরুতে দাম কমে ৪,৫৫৯.৪৮ ডলারে নেমে গিয়েছিল। তবে সাপ্তাহিক হিসাবে এখনো সোনার দাম ১.৬ শতাংশ লোকসানে রয়েছে। একই সময়ে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্স ০.৪ শতাংশ বেড়ে ৪,৬৪৯.৬০ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার নতুন প্রস্তাব দেওয়ার খবর বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়িয়েছে। এতে মার্কিন ডলার কিছুটা দুর্বল হয়েছে, যা সোনার দাম বাড়াতে সহায়তা করেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠানো হয়েছে। এ খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। তবে সাপ্তাহিক হিসাবে তেলের দাম এখনও ঊর্ধ্বমুখী রয়েছে, যা বৈশ্বিক অর্থনীতি ও মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ চলতি সপ্তাহে সুদের হার অপরিবর্তিত রেখেছে এবং কঠোর অবস্থান বজায় রেখেছে। ফলে চলতি বছরে সুদের হার কমানোর প্রত্যাশা অনেকটাই কমে গেছে।

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট সিলভার ৩.৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৭৬.২৬ ডলারে, প্ল্যাটিনাম ০.৮ শতাংশ বেড়ে ২,০০২ ডলারে এবং প্যালাডিয়াম ০.৯ শতাংশ বেড়ে ১,৫৩৭.১২ ডলারে লেনদেন হয়েছে।

দেশীয় বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে। বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

অন্যদিকে, রুপার দামও অপরিবর্তিত নেই। ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বেচাকেনা হচ্ছে।

Previous Post

জাপান গেলেন জামায়াত আমির

Next Post

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

Related Posts

উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের বড় সুখবর
অর্থ-বাণিজ্য

উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের বড় সুখবর

৩০ নভেম্বর থেকে যে ৫ সেবা বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য

ব্যাংকে নিয়োগ ও পদোন্নতিতে নতুন নির্দেশনা

বাড়ল সয়াবিন তেলের দাম
অর্থ-বাণিজ্য

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

Next Post
সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

আরও বাড়ল সোনার দাম

দাম কমার কয়েক ঘণ্টা পরই আবার বাড়ল সোনার দাম

জাপান গেলেন জামায়াত আমির

জাপান গেলেন জামায়াত আমির

ঢাকা কেরানীগঞ্জে সৎ ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ

ঢাকা কেরানীগঞ্জে সৎ ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ

যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার