Wednesday, June 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া

February 24, 2026
in অর্থ-বাণিজ্য
দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রোজার শুরুতে নিত্যপণ্যের বাজারে চোখ রাঙানো লেবুর দাম অনেকটা কমে এসছে। শতক ছাড়িয়ে যাওয়া কেজি মূল্যের শসাও ফিরেছে রোজার আগের দামে। তবে, বাজারে এখনো চড়া দামে শতক ছাড়িয়ে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের বেগুন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। রমজানের শুরুতে যা ১২০ থেকে ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিলো। রোজার শুরুতে ১০০ থেকে ১২০ টাকায় উঠে যাওয়া প্রতিকেজি শসা এখন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে কমেছে আরো বেশ কয়েকটি পণ্যের দাম। কাঁচামরিচ প্রতিকেজি ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা রোজার শুরুতে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। প্রথম রমজানে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজের দামও প্রতিকেজি ৪০-৫০ টাকায় নেমেছে।

 

বাজারে বিভিন্ন ধরনের সবজি দামও রোজা শুরুর দিনের তুলনায় কমে বিক্রি হতে দেখা গেছে। সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে আলু, প্রতিকেজি মাত্র ২০ টাকা। ভ্যান গাড়িতে আলু ৬ কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে কোথাও কোথাও।

 

প্রতিকেজি করলা ১০০ টাকা, মুলা ৫০ টাকা, লতি ৮০ টাকা এবং ধুন্দুল ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পেঁপে ৪০-৫০ টাকা, গাজর ৩০-৪০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, শিম ৬০-৮০ টাকা এবং শালগম ৪০-৫০ টাকায় মিলছে।

মানভেদে ফুলকপি প্রতি পিস ৪০-৫০ টাকা, বাঁধাকপি ৩০-৪০ টাকা, লাউ প্রতি পিস ৫০-৬০ টাকা এবং ধনেপাতা ও পুদিনাপাতা ১০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। এছাড়া, লালশাকের আঁটি ১০ টাকা, পুঁইশাক ২০-৩০ টাকা এবং ডাঁটাশাক, কলমি শাক ও পালংশাক প্রতি আঁটি ১০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। আর লাউশাক ৩০ থেকে ৪০ টাকা আঁটি বিক্রি হচ্ছে।

বাজারে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম কমলেও এখনো চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন। রোজা শুরুর তুলনায় কিছুটা কমলেও এখনো প্রতিকেজি শতক ছাড়িয়ে বিক্রি হচ্ছে। প্রতিকেজি কালো লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। আর লম্বা কালো চিকন বেগুন ১২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। রোজার শুরুতে বিভিন্ন ধরনের বেগুনের দাম ১৫০ টাকা ছাড়িয়ে বিক্রি হয়েছে।

বিক্রেতারা জানান, রমজানে ইফতারির জন্য বেগুনি তৈরি করতে বেগুনের বাড়তি চাহিদা থাকে। এক্ষেত্রে বেগুনি তৈরির জন্য মোটা বেগুনের চেয়ে চিকন বেগুনের চাহিদা বেশি থাকে। এজন্য চিকন বেগুনের দামও তুলনামূলক বেশি রয়েছে। অবশ্য রোজ শুরুর আগে চিকন বেগুনের চেয়ে মোটা বেগুনের দাম বেশি ছিল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

যোগ দিলেন দেশের ৬ সিটি করপোরেশনের প্রশাসক

Next Post

পুলিশের অভিযানে সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীকে মারধর, নিন্দা

Related Posts

এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা
অর্থ-বাণিজ্য

দাম কমলো এলপি গ্যাসের

ইসলামী ব্যাংকে উত্তাল দিন, এমডির পদত্যাগ গ্রহণ
অর্থ-বাণিজ্য

ইসলামী ব্যাংকে উত্তাল দিন, এমডির পদত্যাগ গ্রহণ

২৬ দিনে যত টাকা পাঠালেন প্রবাসীরা
অর্থ-বাণিজ্য

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো মে মাসে

Next Post
পুলিশের অভিযানে সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীকে মারধর, নিন্দা

পুলিশের অভিযানে সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীকে মারধর, নিন্দা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর

প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা

দাম কমলো এলপি গ্যাসের

সিআইডির প্রধান হলেন আলি আকবর খান

সিআইডির প্রধান হলেন আলি আকবর খান

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

24 February 2026

দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার