Tuesday, June 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

দিপু হত্যা: লাশ পোড়ানোয় নেতৃত্ব দেওয়া যুবক গ্রেপ্তার

January 8, 2026
in আইন ও অপরাধ
দিপু হত্যা: লাশ পোড়ানোয় নেতৃত্ব দেওয়া যুবক গ্রেপ্তার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় নেতৃত্ব দেওয়া এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে বুধবার বিকালে তাকে আটক করা হয় বলে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

গ্রেপ্তার ২৫ বছর বয়সী ইয়াছিন আরাফাত ভালুকার দক্ষিণ হবিরবাড়ি এলাকার গাজী মিয়ার ছেলে।

তিনি পাশের কাশর এলাকায় শেখবাড়ি মসজিদে ইমামতি এবং মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলে জানিয়েছে পুলিশ।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১৮ ডিসেম্বর দিপু দাসকে হত্যার পর লাশ রশি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

ঘটনার পরদিন দিপুর ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জন গ্রেপ্তার হল।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘হত্যাকাণ্ডের সময় ফ্যাক্টরির গেইটে স্লোগান দিয়ে লোকজন জড়ো করে দিপুকে হত্যার পর রশি দিয়ে লাশ টেনে-হিঁচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় লাশ পোড়ানোর নেতৃত্ব দেয় ইয়াছিন আরাফাত।

গত ১৮ ডিসেম্বর হত্যাকাণ্ডের পর ইয়াছিন আত্মগোপনে চলে যায়। দীর্ঘ ১২ দিন পলাতক অবস্থায় সে ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায় বিভিন্ন মাদ্রাসায় অবস্থান করে। আত্মগোপনের অংশ হিসেবে সে সুফফা মাদ্রাসায় শিক্ষকতা শুরু করে।’

দিপু হত্যা মামলায় এখন পর্যন্ত ২১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এর মধ্যে ১৮ জনকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে নয়জন আসামি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অপর আসামিদের রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ভেজানো চাল ছাড়াই পোয়া পিঠা, রইলো রেসিপি

Next Post

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে

Related Posts

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ
আইন ও অপরাধ

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ
আইন ও অপরাধ

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড
আইন ও অপরাধ

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড

Next Post
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
এইচএসসি পরীক্ষা : কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

এইচএসসি পরীক্ষা : কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

যে মাছ খেলে বাড়তে পারে ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি

যে মাছ খেলে বাড়তে পারে ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি

‘শেষ মূহুর্তে ইজ্জতটা বাঁচল’

‘শেষ মূহুর্তে ইজ্জতটা বাঁচল’

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল

ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

08 January 2026

দিপু হত্যা: লাশ পোড়ানোয় নেতৃত্ব দেওয়া যুবক গ্রেপ্তার

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার