Sunday, November 8, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ধেয়ে আসছে শক্তিশালী ঝড় ‘কাজিকি’, সতর্কতা জারি

August 25, 2025
in আন্তর্জাতিক
ধেয়ে আসছে শক্তিশালী ঝড় ‘কাজিকি’, সতর্কতা জারি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় ‘কাজিকি’। ইতোমধ্যে ভিয়েতনামজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া দেশটির বিভিন্ন অঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে প্রায় ৫ লাখ ৮৬ হাজার মানুষকে।

আবহাওয়া অফিস জানায়, কাজিকি ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। ঝড়ের কেন্দ্রস্থলে বাতাসের গতিবেগ ইতোমধ্যে ঘণ্টায় ১৬৬ কিলোমিটার ছাড়িয়ে গেছে। ধারণা করা হচ্ছে, সোমবার (২৫ আগস্ট) এটি উপকূলে আঘাত হানার সময় আরও শক্তি অর্জন করবে। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কাও অনেক বেশি।

ভিয়েতনামের কেন্দ্রীয় প্রদেশ থান হোয়া, কোয়ান ত্রি, হিউ এবং ডা নাং এলাকায় বসবাসরত বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লাইট চলাচল। সমুদ্রে সব ধরনের নৌকা চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া মাছ ধরার নৌকা থেকে শুরু করে পর্যটকবাহী জাহাজ পর্যন্ত—সব ধরনের জলযান এখন বিপদের মুখে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় আবহাওয়া বিভাগ জানায়, ঝড়টি এর আগে চীনের হাইনান দ্বীপের ওপর দিয়ে বয়ে গেছে। সেখানে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং আরও ৩২০ মিলিমিটার বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝড়টি ধীরে ধীরে তাইওয়ানের দিকেও এগোচ্ছে। তবে তাইওয়ানে প্রবেশের পর এটি কিছুটা দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করা হলেও, বাতাসের গতিবেগ তখনো ঘণ্টায় ২০০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে। সঙ্গে হতে পারে ৩০০ থেকে ৪০০ মিলিমিটার ভারী বৃষ্টিপাত। জলোচ্ছ্বাসের উচ্চতা হতে পারে ২ থেকে ৪ মিটার পর্যন্ত, যা অনেক স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

দেশটির কৃষি মন্ত্রণালয় জানায়, ঝড়ের ফলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারে মাছের খামার ও সমুদ্রনির্ভর অর্থনীতি। এরই মধ্যে ভিয়েতনাম এয়ারলাইন্স রবি ও সোমবারের ২২টি ফ্লাইট স্থগিত করেছে। এ ছাড়া উদ্ভূত পরিস্থিতিতে জরুরি ব্যবস্থাপনায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

এ বিষয়ে আবহাওয়াবিদ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি যেকোনো সময় ভয়াবহ রূপ নিতে পারে। তাই উপকূলীয় অঞ্চলের মানুষজনকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে, যাতে প্রাণহানির সংখ্যা কমিয়ে আনা যায়।

সূত্র: বিবিসি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

অভিজ্ঞতা ছাড়াই ৫৫ হাজার বেতনে চাকরির সুযোগ

Next Post

ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না: খামেনি

Related Posts

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
আন্তর্জাতিক

নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক

ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা

নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির
আন্তর্জাতিক

নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির

Next Post
ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না: খামেনি

ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না: খামেনি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’

‘সরকারের আশা বন্দি বিনিময় চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত’

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ মুকুট জিতলেন সামিরা খান মাহি

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ মুকুট জিতলেন সামিরা খান মাহি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

25 August 2025

ধেয়ে আসছে শক্তিশালী ঝড় ‘কাজিকি’, সতর্কতা জারি

www.hostbuybd.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার