মাসুদ রানা:
এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলা দেখতে আইচি-নাগোয়ার কোরিগি অ্যাথলেটিক পার্কে উপস্থিত হন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এ সময় বাংলাদেশ নারী ক্রিকেট দল ও কোচ সারোয়ার ইমরানের সঙ্গে কথা বলেন বিওএ সভাপতি। তিনি দলকে গেমসে ভালো করার জন্য শুভকামনা জানান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, বিওএ মহাসচিব জোবায়েদুর রানা, বিওএ সহ-সভাপতি ও বাংলাদেশ দলের শেফ দ্য মিশন মেজর (অব.) ইমরোজ আহমদ, ডেপুটি শেফ দ্য মিশন হুমায়ুন কবির এবং বিওএর মহাপরিচালক ও টিম অ্যাটাশে এ বি এম শেফাউল কবীর।
এদিকে, বিওএ সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।










Discussion about this post