Wednesday, June 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

নেপালের বিপক্ষে আজ বাংলাদেশের অগ্নিপরীক্ষা

June 3, 2026
in খেলা
নেপালের বিপক্ষে আজ বাংলাদেশের অগ্নিপরীক্ষা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
নির্ভরযোগ্য ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের অকাল মৃত্যুর দুঃসংবাদ গ্রাস করেছে বাংলাদেশ নারী ফুটবল দলকে। এদিকে নারী সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচ আজ যথারীতি মাঠে গড়াচ্ছে। অষ্টম নারী সাফের প্রথম সেমিফাইনালে ভারতের গোয়ায় মারিয়াদের সামনে চেনা প্রতিপক্ষ নেপাল। মারগাঁওয়ের জওহরলাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি। গত দুটি সাফের ফাইনালে যাদের হারিয়ে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সিংহাসনে বসেছিল বাংলাদেশ, তাদের বিপক্ষেই এবার ফাইনালে ওঠার অগ্নিপরীক্ষা।

মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে শিউলির প্রতি সহমর্মিতা দেখিয়ে গতকাল নির্ধারিত অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ দল। দলীয় সূত্র জানিয়েছে, আজ শিউলির জন্য হলেও মাঠে নিজেদের উজাড় করে খেলবেন বাংলাদেশের মেয়েরা।

দলের এই কঠিন পরিস্থিতিতে বাফুফের পাঠানো অডিও বার্তায় কোচ পিটার বাটলার শিউলি ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সমবেদনা এবং আমাদের চিন্তা ও প্রার্থনা আজিম পরিবারের সঙ্গে আছে। জীবন মাঝে মাঝে খুব সংক্ষিপ্ত ও নিষ্ঠুর হতে পারে।”

তবে শোকের এই আবহ যেন মাঠের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব না ফেলে, সেই মন্ত্রও শিষ্যদের কানে দিয়েছেন বাংলাদেশ নারী দলের কোচ। তিনি বলেন, “ইতিবাচক মানসিকতা নিয়ে এগোতে হবে আমাদের। এই দুঃখজনক ঘটনাকে শক্তিতে রূপান্তর করতে হবে।”

২০২২ সাফে বাংলাদেশ মাত্র একটি গোল খেয়েছিল, অথচ এবার দুই গ্রুপ ম্যাচেই দল হজম করে ফেলেছে ৫টি গোল। মালদ্বীপের সঙ্গে ৪-২ ব্যবধানের কষ্টার্জিত জয় এবং স্বাগতিক ভারতের কাছে ৩-০ গোলের হার প্রমাণ করে বাংলাদেশ সামর্থ্য অনুযায়ী খেলতে পারছে না। তাই বলে পিছু হটতে রাজি নন বাটলার। ম্যাচ জেতার জন্য তাঁর কৌশল পুরো আক্রমণাত্মকই থাকছে।

নিজের পরিকল্পনা স্পষ্ট করে তিনি বলেছেন, “আমরা রক্ষণাত্মক খেলব না। আমরা জয়ের জন্য খেলব ও আক্রমণাত্মক মানসিকতা নিয়েই মাঠে নামব।”

নেপালকে নিয়ে তাঁর মূল্যায়ন, “আমি নেপালকে নিয়ে চিন্তিত নই। আমাদের নিজেদের খেলার মান উন্নত করতে হবে। ভালো পারফরম্যান্স দেখানো এখন সময়ের দাবি।”

নেপালের অন্যতম সেরা তারকা ফরোয়ার্ড সাবিত্রা ভান্ডারি চোটের কারণে এই টুর্নামেন্টে নেই। তবু নেপাল এবার প্রতিশোধের আগুনে জ্বলছে। গত সাতটি সাফের ছয়টিতে ফাইনালে উঠেও ট্রফি না ছোঁয়ার আক্ষেপ মেটাতে মরিয়া দলটি। শক্তিতে দুই দলই সমমানের। ম্যাচটিকে ‘পঞ্চাশ-পঞ্চাশ’ বলাই যায়। ফল যেকোনো দিকে যেতে পারে।

যে মাঠে বাংলাদেশেরও অনুশীলনের কথা ছিল, মারগাঁও থেকে ২৪ কিলোমিটার দূরের সেই বামবোলিম অ্যাথলেটিক মাঠে সকাল ৯টায় অনুশীলন করেছে নেপাল। বাংলাদেশের কাছে গত দুটি ফাইনালে নিজেদের মাঠে হারের প্রসঙ্গ টানা হলেও নেপালের কোচ নবীন নিউপানে ফুটবলে প্রতিশোধের কিছু দেখেন না।

২০০৩ সালে ঢাকার সাফে নেপাল জাতীয় দলে অভিষেকের স্মৃতি স্মরণ করে নিউপানে জানান, তাঁর দল এবার ভালো প্রস্তুতি নিয়েছে। তাঁদের লক্ষ্য সাবিত্রা ভান্ডারির জন্য ট্রফি জয় করা। শিউলির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেও তিনি বলেছেন, “বাংলাদেশকে আমরা সমীহ করি। কিন্তু ছেড়ে কথা বলব না।”

২০১৯ সাফে ভারতের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেওয়ার পর বাংলাদেশের নারী ফুটবলে সোনালি অধ্যায় শুরু হয়। টানা ১০টি ম্যাচে অপরাজিত থাকার, যার মধ্যে ৯ জয় ও ১ ড্র ছিল, অবিশ্বাস্য রেকর্ড গড়েছিল দল। সেই সময়ে প্রতিপক্ষের জালে ৪০ গোল দেওয়ার বিপরীতে হজম করেছিল মাত্র ৭টি গোল।

২০২২ সালের সাফে ৫ ম্যাচে ২৩ গোল দিয়ে মাত্র ১ গোল খেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল সাবিনা-সানজিদারা। ২০২৪ সাফেও ৪ ম্যাচে ১৩ গোলের বিপরীতে ৪ গোল হজম করে শিরোপা ধরে রাখে বাংলাদেশ নারী দল।

কিন্তু চূড়ায় ওঠার চেয়ে চূড়ায় টিকে থাকাটা যে অনেক বেশি কঠিন, ভারতের কাছে এবারের হার ও অনুজ্জ্বল পারফরম্যান্স সেই সতর্কবার্তাই দিয়েছে। আজ হারলে সাফে বাংলাদেশের চার বছরের আধিপত্যের অবসান ঘটবে। আর জিতলে ৬ জুনের ফাইনালে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বেঁচে থাকবে। আজকের সেমিফাইনাল ম্যাচটি তাই বাংলাদেশের জন্য এক অগ্নিপরীক্ষাই হয়ে দাঁড়িয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৩১ হাজার কোটি টাকা

Next Post

প্রত্যেক নাগরিককে চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে: অর্থমন্ত্রী

Related Posts

বাংলাদেশের পাঁচ ক্রিকেটারসহ লঙ্কা লিগে কে কোন দলে
খেলা

বাংলাদেশের পাঁচ ক্রিকেটারসহ লঙ্কা লিগে কে কোন দলে

বিশ্বকাপ যাত্রার আগে পানামাকে উড়িয়ে দিল ব্রাজিল
খেলা

বিশ্বকাপ যাত্রার আগে পানামাকে উড়িয়ে দিল ব্রাজিল

আর্সেনালের স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন পিএসজি
খেলা

আর্সেনালের স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন পিএসজি

Next Post
প্রত্যেক নাগরিককে চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে: অর্থমন্ত্রী

প্রত্যেক নাগরিককে চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে: অর্থমন্ত্রী

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আমি দোষ করেছি ডলারও করেছে, তাকে কেউ দেখেনি: সোহেল

আমি দোষ করেছি ডলারও করেছে, তাকে কেউ দেখেনি: সোহেল

প্রত্যেক নাগরিককে চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে: অর্থমন্ত্রী

প্রত্যেক নাগরিককে চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে: অর্থমন্ত্রী

নেপালের বিপক্ষে আজ বাংলাদেশের অগ্নিপরীক্ষা

নেপালের বিপক্ষে আজ বাংলাদেশের অগ্নিপরীক্ষা

৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৩১ হাজার কোটি টাকা

৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৩১ হাজার কোটি টাকা

ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

03 June 2026

নেপালের বিপক্ষে আজ বাংলাদেশের অগ্নিপরীক্ষা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার