Monday, June 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

নোয়াখালীতে মা-মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ, আটক ২

October 27, 2024
in সারাদেশ
নোয়াখালীতে মা-মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ, আটক ২
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মা-মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় হাসান (৪২) ও হারুন (৩০) নামে দুজনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। এর আগে গত রোববার (২০ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটার পর স্থানীয় সমাজপতিদের কাছে বিচার চেয়ে পাননি ভুক্তভোগীরা। পরে বাধ্য হয়ে শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় পুলিশ ক্যাম্পে গিয়ে মৌখিক অভিযোগ করেন।

ভুক্তভোগী নারী (৩৮) জানান, তার স্বামী কাভার্ড ভ্যান চালক। বাড়িতে তিনি তার মেয়ে (১৭), এক দেবরসহ (২১) থাকেন। তাদের বাড়ির কাছাকাছি তেমন কারও বাড়িঘরও নেই। গত রোববার রাত ১১টার দিকে একই ইউনিয়নের রাশেদ, সাইফুল, হাসান, হারুন, রাজু ও ইব্রাহিম তাদের বাড়িতে আসে। তারা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে তার দেবরের মুখ, হাত-পা বেঁধে রেখে তার মেয়ে ও তাকে ঘর থেকে বের করে নিয়ে যায়।

তিনি আরও বলে, এসময় যুবকদের মধ্যে তিনজন তাকে টেনে নিয়ে যায় বাড়ির পুকুরপাড়ে। আর অপর তিনজন মেয়েকে বসতঘরের পাশের রান্নাঘরের সামনে নিয়ে যায়। এরপর তাকে পুকুরপাড়ে ও মেয়েকে রান্নাঘরের সামনে রাত তিনটা পর্যন্ত ধর্ষণ করে ওই যুবকেরা। যাওয়ার সময় ঘর থেকে টাকা-পয়সাসহ জিনিসপত্রও লুট করে নিয়ে যায়। ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকিও দিয়ে যায় তারা।

ঘটনার পর পরদিন সকালে বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দদের জানান এবং তাদের কাছে ঘটনার বিচার চান ওই নির্যাতিত নারী। কিন্তু সমাজপতিরা বিচারের নামে টালবাহানা করতে থাকেন। পরে বাধ্য হয়ে তিনি শনিবার (২৭অক্টোবর) বিকেলে স্থানীয় চরবালুয়া পুলিশ ক্যাম্পে গিয়ে মৌখিক অভিযোগ করেন।

চরবালুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত বলেন, অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত হাসান ও হারুনকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই জনকে আটক করেছে। নির্যাতিত নারী ও তার মেয়েকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

রাজধানী থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Next Post

পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে ট্রাইব্যুনালে 

Related Posts

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের
সারাদেশ

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি : আহত ২
আইন ও অপরাধ

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি : আহত ২

চট্টগ্রামে ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা
আইন ও অপরাধ

চট্টগ্রামে ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা

Next Post
পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে ট্রাইব্যুনালে 

পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে ট্রাইব্যুনালে 

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
৫ লক্ষণে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে কি না

৫ লক্ষণে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে কি না

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন তথ্য উপদেষ্টা

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ব বাজারে বাড়ছে সোনার দাম 

ফের দেশের বাজারে বাড়ল সোনার দাম

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

27 October 2024

নোয়াখালীতে মা-মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ, আটক ২

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার