Tuesday, June 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

পথচারীকে গাড়িচাপা দিয়ে আরও কয়েকজনকে আহত করেন চালক, অতঃপর..

October 31, 2025
in জাতীয়
পথচারীকে গাড়িচাপা দিয়ে আরও কয়েকজনকে আহত করেন চালক, অতঃপর..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় গাড়িচাপায় প্রাণ হারিয়েছেন মো. মান্নান (৫৫) নামে এক পথচারী। এসময় পালাতে গিয়ে আরও কয়েকজনকে আহত করেন বেপরোয়া গাড়িচালক। এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে এবং চালককে পিটিয়ে গুরুতর আহত করে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

 

শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের পর কামারপাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কামারপাড়া এলাকায় পথচারী মান্নানকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন গাড়িচালক। এসময় তিনি আরও কয়েকজনকে আহত করেন। পরে উত্তেজিত জনতা ধাওয়া দিয়ে গাড়িটি উত্তরা ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে আটকায় এবং ভাঙচুর করে। এসময় আশ্রয় নেওয়ার জন্য চালক একটি বাড়ির ভেতরে ঢোকেন। কিন্তু, বিক্ষুব্ধ জনতা ওই বাড়িটি ভাঙচুরসহ চালককে ধরে বেধরক পিটুনি দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় ওই চালককে উদ্ধার করে।

অপরদিকে গাড়িচাপার শিকার মান্নানকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মান্নানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, দুর্ঘটনার পর গাড়িচালক মো. আবিরকে (১৭) আটক করা হয়েছে। ঢামেক হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সন্ধ্যায় থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। তার বাবা রেন্ট-এ-কারের গাড়ি চালান। দুপুরে বাবা বাসায় খেতে গেলে আবির গাড়ি নিয়ে বের হয়ে পড়েন। অভিজ্ঞ না হওয়ায় গাড়িটির নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উল্লাহ ফয়সল বলেন, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গাড়ি আটক করে ভাঙচুর করে। চালক একটি বাড়িতে ঢুকে আশ্রয় নিলে জনতা সেই বাড়িটিও ভাঙচুর করে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে তুরাগ থানায় নিয়ে যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

নির্বাচন ফেব্রুয়ারিতেই, তফসিল ডিসেম্বরে: ইসি আনোয়ারুল

Next Post

রাজনৈতিক ফায়দা লুটতে নির্বাচনের আগে গণভোটের কথা বলছে: নুর

Related Posts

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী
জাতীয়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক
জাতীয়

ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী
জাতীয়

দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

Next Post
রাজনৈতিক ফায়দা লুটতে নির্বাচনের আগে গণভোটের কথা বলছে: নুর

রাজনৈতিক ফায়দা লুটতে নির্বাচনের আগে গণভোটের কথা বলছে: নুর

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

সংসদে অর্থবিল-২০২৬ পাস

সংসদে অর্থবিল-২০২৬ পাস

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল

ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ল

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

31 October 2025

পথচারীকে গাড়িচাপা দিয়ে আরও কয়েকজনকে আহত করেন চালক, অতঃপর..

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার