Thursday, September 24, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক

September 24, 2026
in আন্তর্জাতিক
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক কৌশলগত অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি ভিত্তিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এই সতর্কতা জারি করে।

সাধারণত সম্ভাব্য ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলার আশু হুমকি তৈরি হলে দেশটির আগাম সতর্কীকরণ ব্যবস্থা ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে এ সংকেত পাঠানো হয়।

সৌদি সিভিল ডিফেন্সের বিবৃতিতে জানানো হয়, সম্ভাব্য বিপদের বিষয়ে নাগরিকদের সতর্ক করতে মক্কা নগরীতে জরুরি বার্তা পাঠানো হয়। একই সঙ্গে লোহিত সাগরের উপকূলীয় কৌশলগত এলাকা ইয়ানবু গভর্নরেটসহ তায়েফ, জেদ্দা ও তাবুক অঞ্চলেও পৃথক সতর্কতা জারি করা হয়েছিল। তবে সতর্কবার্তা জারির কয়েক মিনিটের মধ্যেই তা তুলে নেওয়া হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালানোর ঠিক আগমুহূর্তে সাধারণত এই সতর্কসংকেত সক্রিয় হয়ে ওঠে। গত সপ্তাহে রিয়াদ অভিযোগ করে, ২০১৭ সালের পর প্রথমবারের মতো মক্কা নগরীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর চেষ্টা চালিয়েছিল হুতিরা, যা আকাশপথেই ভূপাতিত করা হয়। যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে হুতি বিদ্রোহীরা।

২০১৫ সাল থেকে ইয়েমেন সরকারের পক্ষে লড়ে আসা সৌদি জোটের বিরুদ্ধে সম্প্রতি হুতিরা হামলা জোরদার করায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। কিছুদিন আগেই সৌদির রাজধানী রিয়াদে বড় ধরনের হামলা চালায় হুতিরা। পাশাপাশি তারা সৌদির তেল রপ্তানির প্রধান পথ বাব আল-মানদেব প্রণালির উপকূলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে।

জুলাইয়ে সানা বিমানবন্দরে ইরানি বিমান অবতরণকে কেন্দ্র করে ২০২২ সাল স্বাক্ষরিত ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে রিয়াদের ওপর সামুদ্রিক অবরোধ ও তেল ট্যাঙ্কারে হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। এতে শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদিসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি পরিবহনের নৌপথগুলোতে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

Next Post

আবারও ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল

Related Posts

ভারতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, ৯জনের প্রাণহানী
আন্তর্জাতিক

ভারতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, ৯জনের প্রাণহানী

বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ
আন্তর্জাতিক

বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: খাবার ও পানি মজুতের নির্দেশ

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান এরদোগানের
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান এরদোগানের

Next Post
আবারও ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল

আবারও ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আবারও ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল

আবারও ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল

পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক

পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক

অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক

এবার একদিনে ৮ জনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু

এবার একদিনে ৮ জনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

24 September 2026

পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার