নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তাকে ২৯তম পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সময়ে ৬ জায়গায় হাতবোমা বিস্ফোরণ, আটক ২
রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের বিদায় অনুষ্ঠান এবং সালাহউদ্দিন নোমানকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম বাংলাদেশের হাই কমিশনার দিল্লিতে যাচ্ছেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করে আসা সালাহউদ্দিন নোমানকে ইতোমধ্যে সদরদপ্তরে ফিরিয়ে এনেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরেও সঙ্গী হয়েছিলেন তিনি।
জাতিসংঘে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব যাওয়ার আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সালাহউদ্দিন নোমান।









Discussion about this post