Tuesday, April 21, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

পরীক্ষার হল থেকে বেরিয়ে যেসব ভুল না করাই ভালো

April 21, 2026
in লাইফস্টাইল
পরীক্ষার হল থেকে বেরিয়ে যেসব ভুল না করাই ভালো
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক
এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। প্রতিটি পরীক্ষার দিন শেষে শিক্ষার্থীরা মানসিকভাবে ক্লান্ত থাকে এবং অভিভাবকরাও ফলাফল নিয়ে উদ্বিগ্ন থাকেন। তবে পরীক্ষার হল থেকে বের হওয়ার পর কিছু আচরণ আছে, যা না করাই ভালো। কারণ এই সময়ের ভুল আচরণ শিক্ষার্থীর আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং পরবর্তী পরীক্ষার প্রস্তুতিও ব্যাহত হতে পারে।

আসুন জেনে নেওযা যাক পরীক্ষার হল থেকে বেরিয়ে যা করবেন না

বের হতেই প্রশ্নপত্র নিয়ে জেরা করা ঠিক নয়
অনেক অভিভাবকই পরীক্ষার হল থেকে বের হওয়া মাত্রই সন্তানের কাছে প্রশ্নপত্র নিয়ে বিস্তারিত জানতে চান-কোন প্রশ্নের কী উত্তর দিয়েছে, কোথায় ভুল হয়েছে ইত্যাদি। এই ধরনের জেরা শিক্ষার্থীর ওপর অপ্রয়োজনীয় চাপ তৈরি করে। পরীক্ষা শেষ হয়ে গেলে সেটি নিয়ে বেশি আলোচনা না করে বরং শিক্ষার্থীকে কিছুটা স্বস্তি দেওয়া উচিত। অতিরিক্ত প্রশ্ন করলে তার মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে, যা পরবর্তী পরীক্ষায় প্রভাব ফেলতে পারে।

ভুল নিয়ে অতিরিক্ত আলোচনা না করা
অনেক সময় শিক্ষার্থী নিজেই বুঝতে পারে কোথায় ভুল হয়েছে। সেই ভুল নিয়ে বারবার আলোচনা করলে তার মানসিক চাপ আরও বাড়ে। পরীক্ষার পর ভুল খুঁজে বের করার চেয়ে সামনে যে পরীক্ষা আছে, সেটির দিকে মনোযোগ দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। অতীত নিয়ে পড়ে থাকলে ভবিষ্যতের প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হয়।

নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকা
‘তুমি ভালো করোনি’, ‘এইভাবে হলে ফল খারাপ হবে’-এ ধরনের নেতিবাচক মন্তব্য শিক্ষার্থীর মনোবল কমিয়ে দেয়। পরীক্ষার সময় শিক্ষার্থীদের মানসিক সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন। তাই সমালোচনা না করে ইতিবাচক কথা বলুন, যাতে সে নতুন করে আত্মবিশ্বাস পায়।

অতিরিক্ত চাপ সৃষ্টি না করা
অনেক অভিভাবক পরীক্ষার পরপরই পরবর্তী পরীক্ষার জন্য পড়াশোনার চাপ দিতে শুরু করেন। এটি শিক্ষার্থীর জন্য মানসিকভাবে ক্লান্তিকর হতে পারে। পরীক্ষার পর কিছুটা বিশ্রাম ও রিল্যাক্সেশন প্রয়োজন। এরপর ধীরে ধীরে আবার পড়াশোনায় ফিরলে ফল ভালো হয়।

ফলাফল নিয়ে আগাম ভয় দেখানো ঠিক নয়
‘এই পরীক্ষায় খারাপ করলে ভবিষ্যৎ নষ্ট’-এ ধরনের কথা বলা একেবারেই উচিত নয়। এতে শিক্ষার্থীর মনে ভয় তৈরি হয় এবং সে আরও চাপের মধ্যে পড়ে যায়।বরং তাকে বোঝানো উচিত যে একটি পরীক্ষা জীবনের সবকিছু নির্ধারণ করে না।

বন্ধুদের সঙ্গে অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে চলা
পরীক্ষা শেষে বন্ধুরা একসঙ্গে বসে উত্তর মিলাতে থাকে। এতে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়, নিজের সঠিক উত্তর নিয়েও সন্দেহ শুরু হয়।তাই পরীক্ষা শেষে এই ধরনের আলোচনা থেকে দূরে থাকাই ভালো, যাতে মানসিক চাপ না বাড়ে।

পরীক্ষার হল থেকে বের হওয়ার পর কিছু বিষয় এড়িয়ে চললে শিক্ষার্থীর আত্মবিশ্বাস অটুট থাকে এবং সে পরবর্তী পরীক্ষাগুলো আরও ভালোভাবে দিতে পারে। মনে রাখতে হবে, সঠিক মানসিক পরিবেশই একজন শিক্ষার্থীর সাফল্যের বড় চাবিকাঠি।

সূত্র: প্যারেন্টস সার্কেল, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

Previous Post

অবরোধে অনড় যুক্তরাষ্ট্র, নতুন বিকল্প শক্তি প্রদর্শনে প্রস্তুত ইরান

Next Post

৪ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর

Related Posts

অসহ্যকর গরমে কী খাবেন, কোন খাবার এড়িয়ে চলবেন?
লাইফস্টাইল

অসহ্যকর গরমে কী খাবেন, কোন খাবার এড়িয়ে চলবেন?

সংসারে রোজ অশান্তি? ৫-৫-৫ ফর্মুলা মানুন
লাইফস্টাইল

সংসারে রোজ অশান্তি? ৫-৫-৫ ফর্মুলা মানুন

গরমে স্বস্তি দেবে রকমারি ফ্রুট চাট
লাইফস্টাইল

গরমে স্বস্তি দেবে রকমারি ফ্রুট চাট

Next Post
৪ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর

৪ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী

ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি

ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি

টেকনাফের পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফের পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার

তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ 

তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ 

৪ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর

৪ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার