Tuesday, October 27, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

পরীমনির জন্য উড়োজাহাজে করে কে পাঠালেন শিউলি ফুল?

October 26, 2026
in বিনোদন
পরীমনির জন্য উড়োজাহাজে করে কে পাঠালেন শিউলি ফুল?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
জন্মদিন মানেই তো কেক, উপহার আর আলোর রোশনাই। তবে ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় নায়িকা পরীমনির জন্মদিনের কেন্দ্রবিন্দুতে এবার ছিল সুবাসিত ‘শিউলি ফুল’! চট্টগ্রাম থেকে অজানা একজন সরাসরি উড়োজাহাজে করে পাঠিয়েছেন শিউলি ফুল। তা নিয়ে এখন চলছে বিস্তর আলোচনা। আর কে পাঠালেন এই বিশেষ উপহার? তা নিয়ে নেটপাড়ায় এখন চলছে নানা জল্পনা-কল্পনা।

সম্প্রতি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে পরীমনি জানিয়েছিলেন, তার দুই মণ শিউলি ফুল দরকার। ২৪ অক্টোবর দুপুর ১২টার মধ্যে! নায়িকার সেই অদ্ভুত আবদার রাখতে এগিয়ে আসেন চট্টগ্রামের এক ভক্ত। সুদূর চট্টগ্রাম থেকে প্লেনে করে ঢাকায় পাঠিয়ে দেন ঝরঝরে তাজা শিউলি ফুল। জন্মদিনের অনুষ্ঠানে এই ভালোবাসার কথা নিজেই সবাইকে জানান মুগ্ধ পরীমনি। তবে আড়ালেই থেকে যায় সেই বিশেষ মানুষের পরিচয়।

উড়োজাহাজে করে ফুল পাঠানোর এ ঘটনাটি নিয়ে নেটপাড়ায় শুরু হয় তুমুল চর্চা। ভক্তদের কৌতূহল মেটাতে এগিয়ে আসেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়ও। বিষয়টি নিয়ে ফেসবুকে একটি রসাত্মক পোস্ট দেন তিনি, যা নজর এড়ায়নি স্বয়ং পরীমনির। সেই পোস্টে মন্তব্যের ঘরে মিষ্টি এক জবাবও দিয়েছেন এই নায়িকা। জানান, কোনো পুরুষ নয়, এক নারী তার জন্য ফুল পাঠিয়েছেন।
গত ২৪ অক্টোবর ছিল পরীমনির জন্মদিন। ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্তোরাঁয় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে উদযাপন করেন জন্মদিন। পুরো আয়োজনেই ছিল শিউলি ফুলের রাজকীয় ছোঁয়া। রেস্তোরাঁর সিঁড়ি থেকে শুরু করে চারপাশ—সব সাজানো হয়েছিল শিউলি ফুলে। এমনকি পরীমনি নিজেও পরেছিলেন শিউলি ফুলের নকশার আকর্ষণীয় শাড়ি।

অনুষ্ঠানে নিজের অনুভূতির কথা জানিয়ে নায়িকা বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম কেউ যেন ফুল এনে দেয়, কারণ এই ফুল চার-পাঁচ ঘণ্টার বেশি ভালো থাকে না। কিন্তু আশ্চর্যজনকভাবে এক ভক্ত চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে আমার জন্য ফুল পাঠিয়েছেন!’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মধ্যরাতে মুক্তিযোদ্ধা মানিকের দাফন নিয়ে তাসনিম জারার ক্ষোভ

Next Post

কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

Related Posts

এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
বিনোদন

এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে

ইনস্টাগ্রামে রাশমিকাকে ফলো করেন না বিজয়, বিচ্ছেদের গুঞ্জন!
বিনোদন

ইনস্টাগ্রামে রাশমিকাকে ফলো করেন না বিজয়, বিচ্ছেদের গুঞ্জন!

সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তদের গুলি
বিনোদন

সংগীতশিল্পী আসিফের গাড়িতে দুর্বৃত্তদের গুলি

Next Post
কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে

৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে

পাবিপ্রবিতে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি

পাবিপ্রবিতে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি

রাজধানীতে ৪৭ মামলায় পাঁচ শতাধিক গ্রেপ্তার

পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৪৩

গুগল ক্রোম বেশি র‍্যাম ব্যবহার করে কেন, কমানোর উপায় কী?

গুগল ক্রোম বেশি র‍্যাম ব্যবহার করে কেন, কমানোর উপায় কী?

স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, থাকছে না বয়সসীমা

স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, থাকছে না বয়সসীমা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

26 October 2026

পরীমনির জন্য উড়োজাহাজে করে কে পাঠালেন শিউলি ফুল?

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার