Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

পাকিস্তানের সঙ্গে সম্পর্কে নিষেধাজ্ঞা তুলে নিল ঢাকা বিশ্ববিদ্যালয়

November 18, 2024
in শিক্ষা
পাকিস্তানের সঙ্গে সম্পর্কে নিষেধাজ্ঞা তুলে নিল ঢাকা বিশ্ববিদ্যালয়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
২০১৫ সালে জরুরি সিন্ডিকেট সভা ডেকে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি ১৩ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেট সভায় এ নিষেধাজ্ঞা তুলে নিয়ে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর ফলে পাকিস্তানের শিক্ষার্থীরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণে যেতে পারবে। পাকিস্তানের সঙ্গে শিক্ষা, সংস্কৃতিসহ নানা বিষয়ে বিনিময় করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

সোমবার বিষয়টি প্রকাশ্যে এসেছে। একাধিক সিন্ডিকেট সদস্য এতথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা বলেন, ‘একটা সময় তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছিল। আমাদের যেহেতু এটা একাডেমিক প্রতিষ্ঠান। ফলে অনেক শিক্ষক এবং শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে কিংবা কনফারেন্সে যোগ দিতে যেতে চায়। নানা সময়ে শিক্ষক- শিক্ষার্থীরা এবিষয়ে আমাদেরকে অনুরোধ জানায়। শিক্ষক ও শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আমরা সভায় আলোচনা করে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছি।’

২০১৫ সালের ১৪ ডিসেম্বর জরুরি সিন্ডিকেটে সিদ্ধান্ত শেষে তৎকালীন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছিলেন, পাকিস্তান ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রি থেকে শুরু করে দীর্ঘ ৯ মাস ধরে এ দেশে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চালিয়ে তারা অস্বীকার করেছে। এমন মিথ্যাচার রাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক ঢাকা বিশ্ববিদ্যালয় রাখতে পারে না। যতদিন পর্যন্ত তারা গণহত্যা, হত্যা ও নির্যাতনের কথা স্বীকার করবে না ততদিন পর্যন্ত তাদের সঙ্গে এ প্রতিষ্ঠান কোনো ধরনের সম্পর্ক রাখবে না।

‘নতুন করে আমাদের কোনো শিক্ষার্থী পাকিস্তানে উচ্চশিক্ষার জন্য যাবে না। একইভাবে তাদের কোনো ছাত্রও আমরা গ্রহণ করব না’ বলেছিলেন তিনি।

সম্প্রতি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সিন্ডিকেট সভায় সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ৫ সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ প্রায় এক দশক পরে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সিন্ডিকেট সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদসহ সিন্ডিকেট সভার সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সচিবালয়ে অনশনে তিতুমীরের ১৪ ছাত্র, কলেজের ফটকে ফের অবরোধ

Next Post

নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন, রয়েছেন যারা

Related Posts

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী
শিক্ষা

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার
শিক্ষা

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

স্নাতক পর্যন্ত বিনামূল্যে মেয়েদের পড়াশোনা
শিক্ষা

স্নাতক পর্যন্ত বিনামূল্যে মেয়েদের পড়াশোনা

Next Post
নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন, রয়েছেন যারা

নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন, রয়েছেন যারা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 November 2024

পাকিস্তানের সঙ্গে সম্পর্কে নিষেধাজ্ঞা তুলে নিল ঢাকা বিশ্ববিদ্যালয়

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার