Sunday, June 14, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

পাকিস্তানের ২৪ স্থাপনায় ভারতের হামলা

May 7, 2025
in আন্তর্জাতিক
পাকিস্তানের ২৪ স্থাপনায় ভারতের হামলা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন যে ভারত তার দেশের ছয়টি জায়গায় ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরদিক, শিয়ালকোট এবং শকরগড় ও পাকিস্তান শাসিত কাশ্মীরের কোটলি ও মুজফ্ফরাবাদে এইসব হামলা হয়েছে।

ভারত সরকার দাবি করেছে যে তারা নয়টি জায়গায় হামলা চালিয়েছে, এবং কোনও ক্ষেত্রেই পাকিস্তানের সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী দাবি করেছেন যে তারা ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন গুলি করে নামিয়েছেন।

পাকিস্তানের যেসব জায়গায় হামলা হয়েছে, সেখান থেকে কী জানা যাচ্ছে:

আহমদপুর শারকিয়া (ভাওয়ালপুর)

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আহমদপুর শারকিয়া একটি ঐতিহাসিক শহর। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি এই শহরের শুভান মসজিদে চারটি হামলা হয়েছে। এই হামলায় একটি তিন বছরের শিশু কন্যা সহ পাঁচজন মারা গেছেন এবং ৩১ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেছেন।

মুরিদকে

পাকিস্তানের পাঞ্জাবের শেখুপুরা জেলার মুরিদকে লাহোর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। জামাত-উদ-দাউদের ভ্রাতৃপ্রতিম সংগঠন দাওয়া ওয়া আল ইরশাদের কেন্দ্র এই শহরটি।

সেনা মুখপাত্র বলছেন মুরদিকের উম-আল-কারা মসজিদ এবং তার আশপাশের এলাকাকে লক্ষ্য করে ভারতীয় হামলা হয়েছে যাতে একজন নিহত হয়েছেন এবং দুজন নিখোঁজ রয়েছেন।

মুজফ্ফরাবাদ

পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদের বিলাল মসজিদে হামলা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের সেনা মুখপাত্র।

ওই শহরে বিবিসির সংবাদদাতা তাবান্দা কোবাব জানাচ্ছেন যে অঞ্চলে হামলা হয়েছে, সেখান থেকে মানুষজন পালাচ্ছেন। রাস্তায় গাড়ির লম্বা লাইন পড়ে গেছে।

কোটলি

নিয়ন্ত্রণ রেখার খুব কাছে অবস্থিত কোটলিতে যে হামলা হয়েছে ততে একটি ১৬ বছর বয়সী শিশু কন্যা এবং একজন ১৮ বছর বয়সী কিশোর মারা গেছে। দুজন নারীও আহত হয়েছেন ওই হামলায়।

শিয়ালকোট

ভারত-শাসিত কাশ্মীরের জম্মু অঞ্চল থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত শিয়ালকোটে দুটি গোলা এসে পড়েছে বলে পাক সেনা মুখপাত্রের দাবি। তার কথায়, কোটলি লোহারাণে এসে পড়া ওই দুটি গোলার একটি বিস্ফোরিত হয় নি। এখানে কেউ হতাহত হন নি।

শকরগড়

পাঞ্জাব প্রদেশের শকরগড় একটি তহশিল শহর। ভারতীয় পাঞ্জাবের গুরুদাসপুর এবং জম্মুর খুব কাছেই অবস্থিত এই শহরটি। দুটি ভারতীয় গোলা এই শহরে ছোঁড়া হয়েছিল। একটি চিকিৎসা কেন্দ্রে সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সেনা মুখপাত্র। সূত্র: বিবিসি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

পর্তুগালের দলে ডাক পেলেন রোনালদোর ছেলে  

Next Post

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৩

Related Posts

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের
আন্তর্জাতিক

আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ
আন্তর্জাতিক

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ট্রাম্প
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প

Next Post
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৩

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৩

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ করলেন হাইকোর্ট

সোহেল-স্বপ্নার জেল আপিল গ্রহণ করলেন হাইকোর্ট

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ফিচার রাইটার নেবে দ্য ডেইলি স্টার

ফিচার রাইটার নেবে দ্য ডেইলি স্টার

অপুর পর শাকিবও পেলেন দামি উপহার

অপুর পর শাকিবও পেলেন দামি উপহার

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সিঙ্গাপুর, কানাডা নয়, ‘বেটার বাংলাদেশ’ গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

07 May 2025

পাকিস্তানের ২৪ স্থাপনায় ভারতের হামলা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার