Wednesday, June 24, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআরের বিবৃতি

September 20, 2024
in জাতীয়
পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআরের বিবৃতি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। সেনাবাহিনী জানিয়েছে, খাগড়াছড়ির দীঘিনালায় দুপক্ষের সংঘর্ষে নিহত ও আহতের ঘটনায় তদন্ত শেষে প্রকৃত দোষীদের শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিবৃতিতে আইএসপিআর জানায়, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে কতিপয় উচ্ছৃঙ্খল মানুষের গণপিটুনিতে মো. মামুন (৩০) নামে এক যুবক নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি দীঘিনালার বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফ (মূল)-এর কতিপয় সন্ত্রাসী মিছিলের ওপর হামলা করে ও ২০-৩০ রাউন্ড গুলি ছোড়ে। এর পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে। পরে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার ব্রিগেড ও স্থানীয় জনসাধারণের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়।

আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে পরে খাগড়াছড়ি জেলা সদর, দীঘিনালা, পানছড়ি ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কতিপয় স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে ক্রমেই পরিস্থিতি আরও উত্তেজনাকর করে তোলে। একপর্যায়ে খাগড়াছড়ি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের সভাপতিত্বে জরুরি ভার্চুয়াল সভায় যৌথভাবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে টহল দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

আইএসপিআর আরও জানায়, বৃহস্পতিবার রাতেই একজন মুমূর্ষু রোগীকে স্থানান্তরের সময় খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকায় ইউপিডিএফ (মূল)-এর সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলের সদস্যদের ওপর গুলি করে। আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। এ ঘটনায় ৩ জন নিহত এবং কয়েকজন আহত হয় বলে জানা যায়।

বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে পিসিজেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা সদরে ‘সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’-এর ব্যানারে স্থানীয় জনসাধারণ রাঙ্গামাটি জিমনেশিয়াম এলাকায় সমবেত হয়। এ সময় ৮০০-১০০০ জন উত্তেজিত জনসাধারণ একটি মিছিল বের করে বনরুপা এলাকার দিকে অগ্রসর হয় এবং বনরুপা বাজার মসজিদ, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, সিএনজি- অটোরিকশা, মোটরসাইকেল এবং বেশকিছু দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে উভয় পক্ষের বেশকিছু লোকজন আহত হয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে রাঙ্গামাটি জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

চলমান উত্তেজনা তিন পার্বত্য জেলায় ভয়াবহ দাঙ্গায় রূপ নিতে পারার আশঙ্কা প্রকাশ করে আইএসপিআর অবিলম্বে নেতৃস্থানীয় ব্যক্তিদের চলমান উত্তেজনা প্রশমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার অনুরোধ জানিয়েছে। এ ছাড়া যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আইএসপিআর বিবৃতিতে উল্লেখ করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

খাগড়াছড়িতে গুলিতে ৩ জন নিহত, ১৪৪ ধারা জারি

Next Post

বায়তুল মোকাররমে ফিরে এলেন আগের খতিব, দুপক্ষের সংঘর্ষ

Related Posts

ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন
জাতীয়

ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী
জাতীয়

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী

আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিল ডিএমপি
জাতীয়

আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিল ডিএমপি

Next Post
বায়তুল মোকাররমে ফিরে এলেন আগের খতিব, দুপক্ষের সংঘর্ষ

বায়তুল মোকাররমে ফিরে এলেন আগের খতিব, দুপক্ষের সংঘর্ষ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, আক্রান্ত ১১৩৫

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, আক্রান্ত ১১৩৫

গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন

ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন

আ.লীগের পরিকল্পনা ভেস্তে দিয়েছি: ডিএমপি কমিশনার

আ.লীগের পরিকল্পনা ভেস্তে দিয়েছি: ডিএমপি কমিশনার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

20 September 2024

পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআরের বিবৃতি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার