Sunday, July 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

পুরুষ হলো নারীর পরিচালক, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’: জামায়াতের মহিলা বিভাগ

February 1, 2026
in রাজনীতি
পুরুষ হলো নারীর পরিচালক, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’: জামায়াতের মহিলা বিভাগ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, নারীরা জামায়াতের শীর্ষ পদে আসতে পারবে না— এটা মেনেই আমরা রাজনীতি করি। পুরুষরা নারীদের ‘পরিচালক’ এবং এ কারণে দলের শীর্ষ পদে যাওয়াটা নিজেদের জন্য ‘মুখ্য’ মনে করে না বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

রোববার (১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এমন যুক্তি তাদের পক্ষ থেকে তুলে ধরা হয়। এদিন বিকালে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে করে, যেখানে দলটির মহিলা বিভাগের প্রতিনিধিরাও ছিলেন।

বৈঠকে মহিলা বিভাগের তরফে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া হয়। এতে তারা নির্বাচনের প্রচারে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা এবং তাদের বিরুদ্ধে ‘গভীর ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে ধরেন।

জামায়াতের মহিলা বিভাগের প্রতিনিধি দলে ছিলেন সেক্রেটারি জেনারেল নূরন্নেসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাইদা রহমান এবং রাজনৈতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত হাবিবা চৌধুরী।

হাবিবা চৌধুরী বলেন, “দেশের মোট ভোটারের ৫০ শতাংশ নারী। আমরা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চাই। বিগত ১৫-১৬ বছর আমাদের মা-বোনেরা ভোট দিতে পারেননি। এবার সেই সুযোগ নষ্ট করতে একটি মহল গভীর ষড়যন্ত্র করছে। দেশের ১৫টি স্থানে নারীদের ওপর হামলার সচিত্র নথিপত্র আমরা কমিশনে জমা দিয়েছি।”

তিনি বলেন, “আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। নারীরা অবলা নয়, আমরা সাহসী। যেখানে বাধা আসবে, সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।”

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে নূরন্নেসা সিদ্দিকা বলেন, “আপনারা জানেন, জামায়াতে ইসলাম হলো ইসলামী সংগঠন। আর ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে এটাই স্বাভাবিক। যেখানে আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন, পুরুষ হচ্ছে নারীদের ‘পরিচালক’, এখানে আল্লাহর এই নির্দেশটা, এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। সেই হিসেবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। আর আমরা এইটা মেনে নিয়েই ঈমান এনেছি; এটা মেনে নিয়েই আমরা চলছি। সুতরাং শীর্ষ পদে নারীর আসাটা মুখ্য নয়। গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা?”

তিনি বলেন, “গত ৫৪ বছরে দেশে দুজন নারী প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু নারীদের নিরাপত্তা কি বেড়েছে? আমরা এমন নেতৃত্ব চাই যারা মানবিক হবে।”

জামায়াতে ইসলামীর মজলিসে শুরার উপদেষ্টা কমিটিতে প্রায় ৪৩ শতাংশ নারী প্রতিনিধি রয়েছে এবং স্থানীয় নির্বাচনেও তারা বিপুলভাবে অংশগ্রহণ করছেন বলে দাবি করেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ভোটগ্রহণ ও গণনার প্রতিটি ধাপ কঠোর নজরদারিতে থাকবে: ইসি

Next Post

শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী

Related Posts

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল
রাজনীতি

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

শিগগিরই আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনীতি

শিগগিরই আওয়ামী লীগের বিচার শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
রাজনীতি

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

Next Post
শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী

শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কক্সবাজার জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ

কক্সবাজার জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণ

সাংবাদিক-শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন

সাংবাদিক-শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

01 February 2026

পুরুষ হলো নারীর পরিচালক, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’: জামায়াতের মহিলা বিভাগ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার