Friday, July 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

পুলিশ পদক প্রদান স্থগিত, কারণ কী?

May 10, 2026
in অন্যান্য
পুলিশ পদক প্রদান স্থগিত, কারণ কী?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬।

রোববার (১০ মে) প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন তারেক রহমান। সকাল ৯টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে তিনি এর উদ্বোধন করবেন।

তবে পুলিশ বাহিনীর সবচেয়ে বড় এই আয়োজনের শুরুতেই বড় ধরনের পরিবর্তনের খবর পাওয়া গেছে। কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর দেওয়া ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান কার্যক্রম এবার স্থগিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০৯ জন পুলিশ সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছিল। কিন্তু পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো তালিকায় অস্বচ্ছতা এবং বিতর্কিত সদস্যদের নাম থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

অভিযোগ উঠেছে, তালিকায় থাকা অন্তত ১১ জন কর্মকর্তা বিগত সরকারের আমলেও পদক পেয়েছিলেন এবং একজন কর্মকর্তা দুবার পদক পেয়েছেন বলেও তথ্য মিলেছে। এ নিয়ে বাহিনীর ভেতরে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হওয়ায় শেষ মুহূর্তে পদক প্রদান স্থগিত করা হয়।

পদক স্থগিতের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশ সপ্তাহের প্রথম দিনে পদক দেওয়ার কথা থাকলেও সেটি এখন হচ্ছে না। এ বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারি ব্যয়সংকোচন নীতির কারণে সাত দিনের অনুষ্ঠান এবার চার দিনে নামিয়ে আনা হয়েছে। আগামী ১৩ মে এই আয়োজন শেষ হবে। এবারের প্যারেডে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আলাদা বাণী দিয়েছেন।

চার দিনের কর্মসূচির মধ্যে রয়েছে—পুনাক স্টল পরিদর্শন, পুলিশ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর কল্যাণ প্যারেড, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ, আইজিপি ব্যাজ প্রদান এবং মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠদের পুরস্কার বিতরণ। এছাড়া বিভিন্ন কর্ম-অধিবেশনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সদস্যরা তাদের কিছু মৌলিক দাবিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে জানা গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

Next Post

চেয়ারম্যান-মেয়র পদে এনসিপির প্রার্থীর নাম ঘোষণা আজ

Related Posts

ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩ 
অন্যান্য

ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩ 

রাজধানীসহ ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি
অন্যান্য

বৃষ্টির প্রবণতা বাড়ছে, ১৫ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ বাংলাদেশির মরদেহ
অন্যান্য

দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ বাংলাদেশির মরদেহ

Next Post
চেয়ারম্যান-মেয়র পদে এনসিপির প্রার্থীর নাম ঘোষণা আজ

চেয়ারম্যান-মেয়র পদে এনসিপির প্রার্থীর নাম ঘোষণা আজ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সাইবার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

সাইবার অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, সময়সূচি প্রকাশ

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

10 May 2026

পুলিশ পদক প্রদান স্থগিত, কারণ কী?

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার