Sunday, June 14, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ফরিদপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর

September 15, 2024
in সারাদেশ
ফরিদপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গা বাজারের গুড়পট্টি এলাকার ‘ভাঙ্গা বাজার সার্বজনীন হরি মন্দির’ এবং ভাঙ্গা থানার সামনে অবস্থিত ‘ভাঙ্গা সার্বজনীন কালি মন্দিরে’ দুর্গা প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে।

ভাঙ্গা বাজার সার্বজনীন হরি মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা সুজিৎ সাহা (২৭) জানান, রোববার সকালে তিনি মন্দিরে প্রণাম করতে এসে দেখেন প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এ মন্দিরটি তিন দিকে দেয়াল এবং উপরে টিন দিয়ে আচ্ছাদিত। তবে সামনে কোনো গেট নেই। এ মন্দিরে মোট ১৪টি প্রতিমা নির্মাণ করা হয়। এর মধ্যে আটটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।

মন্দির ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্বপন চন্দ্র সাহা (৫৫) জানান, এ মন্দিরে দুর্গা পূজা ৭৫ বছরের পুরোনো। এমন ঘটনা আগে কখনো ঘটেনি।

অপরদিকে, ওই মন্দিরের কাছাকাছি এলাকায় ভাঙ্গা থানার সামনে অবস্থিত ভাঙ্গা সার্বজনীন কালী মন্দিরেও প্রতিমা ভাঙা অবস্থায় পাওয়া যায়। এখানে নির্মাণ কাজ শেষ হওয়ার পর রঙের কাজ বাকি ছিল।

ওই এলাকার বাসিন্দা শিবু সাহা (৫২) জানান, সকালে নির্মাণাধীন প্রতিমা দেখতে গিয়ে তিনি গণেশের প্রতিমা ভাঙা অবস্থায় পান।

‘শতবর্ষের পুরনো এ মন্দিরে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বিষয়টি ভাঙ্গা থানায় জানানো হয়েছে।’ এমন কথা জানিয়েছেন মন্দিরের সভাপতি কাশিনাথ সাহা।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, ভাঙ্গায় দুটি মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে জানতে পেরেছি।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবীর জানান, ইতিমধ্যে থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করার জন্য কাজ করছে পুলিশের গোয়েন্দা বিভাগ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মাজারের শৃঙ্খলা রক্ষায় ডিসিদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ

Next Post

সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

Related Posts

ক্রিকেটার নাঈম হাসান ইস্যুতে খুলশী থানার ওসি প্রত্যাহার
সারাদেশ

ক্রিকেটার নাঈম হাসান ইস্যুতে খুলশী থানার ওসি প্রত্যাহার

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সারাদেশ

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
আইন ও অপরাধ

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

Next Post
সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

ক্রিকেটার নাঈম হাসান ইস্যুতে খুলশী থানার ওসি প্রত্যাহার

ক্রিকেটার নাঈম হাসান ইস্যুতে খুলশী থানার ওসি প্রত্যাহার

১০ জেলা হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ

১০ জেলা হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের

আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের

২৮ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ড, জয় দিয়ে শুরু

২৮ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ড, জয় দিয়ে শুরু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

15 September 2024

ফরিদপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার