Thursday, July 2, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ফরিদপুর অবরোধে ২১ জেলার যান চলাচল বন্ধ

September 11, 2025
in সারাদেশ
ফরিদপুর অবরোধে ২১ জেলার যান চলাচল বন্ধ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। ফলে রাজধানীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখা হয়। গুরুত্বপূর্ণ এই রুটে যান চলাচল প্রায় শূন্যের কোঠায় চলে আসায় সাধারণ মানুষের দুঃখ-কষ্ট ও ভোগান্তি বেড়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় ৮০ থেকে ৯০ জন এবং একই মহাসড়কের আলগী ইউনিয়নের সুয়াদি এলাকায় প্রায় শতাধিক মানুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একই সঙ্গে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুখুরিয়া, হামিরদী ও নওয়াপাড়া এলাকায় শতাধিক বিক্ষোভকারী গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে ঢাকাগামী বাস, ট্রাক, মাইক্রোবাসসহ শত শত যানবাহন আটকা পড়ে যায়। ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা গোলচত্বরেও সকাল সাড়ে ৭টার পর থেকে বিক্ষোভকারীরা অবস্থান নেন। এর ফলে রাজধানীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

অবরোধকারীরা জানান, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনের নগরকান্দায় যুক্ত করার গেজেট কোনোভাবেই তারা মেনে নেবেন না। তাদের দাবি, ভাঙ্গা থাকবে ভাঙ্গাতেই। এই দাবিতে যতদিন প্রয়োজন, ততদিন রাস্তায় তারা অবস্থান করবে। জান দেব, কিন্তু অবরোধ তুলব না, এ কথাও জানান তারা।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, ভোর থেকেই দুটি মহাসড়কে শত শত মানুষ অবরোধ করে সড়কের ওপর বসে আছে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না। এত বড় জনসমাগম নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সেই সাবেক ডিসি সুলতানা পারভীন বরখাস্ত 

Next Post

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান-২’

Related Posts

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
সারাদেশ

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

রামুতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সারাদেশ

রামুতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!
অন্যান্য

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

Next Post
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান-২’

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান-২’

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

11 September 2025

ফরিদপুর অবরোধে ২১ জেলার যান চলাচল বন্ধ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার