Thursday, June 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া

July 11, 2025
in বিনোদন
ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাজধানীর সাবেক আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভীনের খবর নিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে পাঠান দলীয় প্রধান খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এক বিবৃতিতে জানায়, বরেণ্য এই শিল্পীর সুস্থতা কামনা করেছেন বেগম খালেদা জিয়া। পাশাপাশি, তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ফরিদা পারভীন গত ৫ জুলাই কিডনি জটিলতা, শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন এবং আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বজনরা।

সংগীতজীবনের শুরুতে ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীতের মাধ্যমে পথচলা শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭০-এর দশকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা পান। পরবর্তীতে সাধক মোকসেদ আলী শাহর শিষ্য হিসেবে লালনসংগীত চর্চা শুরু করেন এবং এই ধারায় নিজেকে প্রতিষ্ঠিত করেন।

তার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে তিনি একুশে পদক পান। ২০০৮ সালে জাপান সরকার তাকে সম্মানিত করে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারে। এছাড়া ১৯৯৩ সালে ‘সেরা প্লেব্যাক গায়িকা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

বাংলাদেশের সংগীতাঙ্গনে ফরিদা পারভীন এক উজ্জ্বল নাম, যার সুস্থতা কামনা করছে সারা দেশের সংস্কৃতিপ্রেমী মানুষ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ৯ গোল

Next Post

নৃশংস সেই হ*ত্যাকাণ্ডে ২ যুবদল নেতাকে আজীবন বহিষ্কার

Related Posts

অসুস্থ শরীরে ‘পদ্মভূষণ’ পুরস্কার নিলেন অলকা ইয়াগনিক
বিনোদন

অসুস্থ শরীরে ‘পদ্মভূষণ’ পুরস্কার নিলেন অলকা ইয়াগনিক

সালমান শাহর লাশ কবর থেকে তোলার অনুমতি বাতিল
বিনোদন

সালমান শাহর লাশ কবর থেকে তোলার অনুমতি বাতিল

সৌদিতে শুটিংয়ে গিয়ে মসজিদে নামাজ পড়লেন হলিউড অভিনেতা
বিনোদন

সৌদিতে শুটিংয়ে গিয়ে মসজিদে নামাজ পড়লেন হলিউড অভিনেতা

Next Post
নৃশংস সেই হ*ত্যাকাণ্ডে ২ যুবদল নেতাকে আজীবন বহিষ্কার

নৃশংস সেই হ*ত্যাকাণ্ডে ২ যুবদল নেতাকে আজীবন বহিষ্কার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে উন্নতি’

মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে: মাহফুজ

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

১৯ দিনে প্রবাসী আয় প্রায় ২১ হাজার কোটি টাকা

দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা!

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা!

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

11 July 2025

ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার