Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বড় সংগ্রহের পথে প্রোটিয়ারা, প্রথম দিনে বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট

October 29, 2024
in খেলা
বড় সংগ্রহের পথে প্রোটিয়ারা, প্রথম দিনে বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
চট্টগ্রাম টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আর তাতে বাজিমাত করেছে সফরকারী ব্যাটাররা। বাংলাদেশি বোলারদের হতাশায় ডুবিয়ে প্রথম দিনে ৩০৭ রান তুলেছে প্রোটিয়ারা। এতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে দক্ষিণ আফ্রিকা। ১৪১ রানে এখনও অপরাজিত রয়েছেন ওপেনার টনি ডে জর্জি।

প্রথম দিনে ৮১ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ডেভিড বেডিংহ্যাম ২৫ বলে ১৮ রান এবং ২১১ বলে ১৪১ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছে টনি ডে জর্জি। এখান থেকেই দ্বিতীয় দিনের খেলা শুরু করবে দুই দল।

মঙ্গলবার (২৯ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন দুই প্রোটিয়া ব্যাটার এইডেন মারক্রাম এবং টনি ডে জর্জি। দুজনের ব্যাট থেকে আসে ৭৯ রান। ৫৫ বলে ৩৩ রান করে তাইজুলের প্রথম শিকার হন মারক্রাম।

তৃতীয় উইকেটে ক্রিস্টান স্টাবসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার জর্জি। দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশনে ১০৯ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনে মাঠে নেমেই ফিফটি তুলে নেন টনি ডে। অপর প্রান্ত থেকে ১০৭ বলে ফিফটি তুলে নেন স্টাবস।

নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ১৪৬ বলে সেঞ্চুরি তুলে নেন জর্জি। এই তার প্রথম টেস্ট সেঞ্চুরি। এতে দ্বিতীয় সেশনে ২৮ ওভার ব্যাট করে ৯৬ রান তুলতে পারে সফরকারীরা। তৃতীয় সেশনেও বোলিংয়ে আলো ছড়াতে পারেনি টাইগার বোলাররা। দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন স্টাবসও।

এরপর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি তিনি। ১৯৮ বলে ১০৬ রান করে তাইজুলের দ্বিতীয় শিকার হন এই ডান হাতি ব্যাটার। এতে জর্জি এবং স্টাবসের মধ্যকার ২০১ রানে জুটি ভাঙে। এরপর জর্জিকে সঙ্গ দেন বেডিংহ্যাম।

শেষ পর্যন্ত ডেভিড বেডিংহ্যাম ২৫ বলে ১৮ রান এবং টনি ডে জর্জির ২১১ বলের অপরাজিত ১৪১ রানে ভর করে ৮১ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলেছেন দক্ষিণ আফ্রিকা। দিনের নির্ধারিত ওভারের থেকে ৯ ওভার আগে খেলা সমাপ্ত ঘোষণা করে আম্পায়ার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রধান হলেন বিচারপতি জুবায়ের

Next Post

ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয়

Related Posts

রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান
খেলা

রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক
খেলা

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ
খেলা

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

Next Post
ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয়

ঢাকায় হচ্ছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয়

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
তুঘলকি কাণ্ড: প্রতিমন্ত্রীর দুই ছেলে ও বংশের নামে ৩ ইউনিয়ন!

তুঘলকি কাণ্ড: প্রতিমন্ত্রীর দুই ছেলে ও বংশের নামে ৩ ইউনিয়ন!

রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান

রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক

র‍্যাবের নাম বদলে হচ্ছে ‘এসআরবি’

র‍্যাবের নাম বদলে হচ্ছে ‘এসআরবি’

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

29 October 2024

বড় সংগ্রহের পথে প্রোটিয়ারা, প্রথম দিনে বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার