Monday, June 22, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনাসদস্যসহ গ্রেফতার ৪

January 22, 2025
in আইন ও অপরাধ
বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনাসদস্যসহ গ্রেফতার ৪
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :
রাজধানী ঢাকার বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনাসদস্যসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মগবাজার এলাকায় ডাকাতি করার জন্য একটি দল বনানী এলাকায় প্রস্তুতি নেওয়ার সময় বনানী থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারদের মধ্যে দুই সেনাসদস্যকে বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে এবং অন্য দুজনকে তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

পুলিশ ও আইএসপির সূত্রে এ তথ্য জানা গেছে।

জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে দুই সেনাসদস্য গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। আইএসপিআর আরও জানায়, গ্রেফতার দুই সদস্যকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তাদেরকে সেনা আইনে বিচার করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেফতার দুই সেনাসদস্যের একজন কর্পোরাল ও অন্যজন সৈনিক পদবির। অন্য দুজন হলেন- শেরপুরের শ্রীবরদি উপজেলার মৃত রুস্তম আলী শেখের ছেলে সালাম শেখ (৩৬) ও গাজীপুরের কালীগঞ্জের প্যাট্টিক পরিমল রোজারিওর ছেলে সাইবেল জন সাভার রোজারিও (৫৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত পৌনে ২টার দিকে বনানী থানাধীন ৬নং সড়কের স্টার কাবাবের পাশে বিদ্যুৎ অফিসের সামনে ১০-১৫ জন একটি মাইক্রোবাসসহ অবস্থান নেন। টহল পুলিশের একটি দল তাদের দেখতে পেয়ে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তাদের কথাবার্তা অসংলগ্ন হলে পুলিশ তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে। এ সময় ব্যাগের ভেতরে সেনাবাহিনীর ৩ সেট পোশাক, ৩ জোড়া বুট ও মেজর পদবির ২টি র‌্যাঙ্ক ব্যাজ পাওয়া যায়। এছাড়া তালা ভাঙার সরঞ্জামাদি উদ্ধারসহ ডাকাতিতে ব্যবহার করা একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

বনানী থানার ওসি রাসেল সরোয়ার বলেন, ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদকালে সঠিক উত্তর দিতে না পারলে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় সেখানে উপস্থিত থাকা আরও দুই সেনাসদস্যসহ তিনজন পালিয়ে গেছেন। গ্রেফতার দুই সেনাসদস্যকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে অন্য দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করলে তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সাংবাদিক রয়েছেন। তার কাছে ক্যামেরা ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের পরিচয়পত্র পাওয়া গেছে। অন্যদের ধরতে চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বাড়ল স্বর্ণের দাম 

Next Post

বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত

Related Posts

৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের: আইনমন্ত্রী
আইন ও অপরাধ

৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের: আইনমন্ত্রী

গ্রেপ্তার এড়াতে গুলশানে সুড়ঙ্গে আত্মগোপন, অবশেষে ধরা
আইন ও অপরাধ

গ্রেপ্তার এড়াতে গুলশানে সুড়ঙ্গে আত্মগোপন, অবশেষে ধরা

অভিনেতা আলভী কারাগারে
আইন ও অপরাধ

অভিনেতা আলভী কারাগারে

Next Post
বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত

বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

ঈদে নগরবাসীকে স্বস্তিতে রাখতে বাড়তি নিরাপত্তা

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ সতর্ক পুলিশ

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

এটা শাহবাগ চত্বর নয় জাতীয় সংসদ: হান্নান মাসুদকে ডেপুটি স্পিকার

এটা শাহবাগ চত্বর নয় জাতীয় সংসদ: হান্নান মাসুদকে ডেপুটি স্পিকার

৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের: আইনমন্ত্রী

৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের: আইনমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

22 January 2025

বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনাসদস্যসহ গ্রেফতার ৪

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার