Saturday, August 22, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বন্ধ হতে যাওয়া এমপিও ২৩৭ প্রতিষ্ঠানপ্রধানের তালিকা প্রকাশ

June 17, 2026
in শিক্ষা
বন্ধ হতে যাওয়া এমপিও ২৩৭ প্রতিষ্ঠানপ্রধানের তালিকা প্রকাশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের ভুল তথ্য জমা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে তাঁদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বেসরকারি কলেজ-৩ শাখা থেকে সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এই নোটিশ জারি করা হয়।

নোটিশ পাওয়ার পর থেকে ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া জবাব সন্তোষজনক না হলে অভিযুক্তদের এমপিওভুক্ত বেতন-ভাতা স্থগিতের সুপারিশ করা হতে পারে বলে মাউশি সূত্রে জানা গেছে।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে প্রাপ্ত তথ্য যাচাইয়ের জন্য মাউশির অধীনস্থ সব আঞ্চলিক কার্যালয়ের পরিচালকদের চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আঞ্চলিক পরিচালকেরা কলেজ পর্যায়ের সব শূন্যপদের সঠিকতা যাচাই করে একটি প্রতিবেদন পাঠান। প্রাপ্ত প্রতিবেদনে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অসতর্কতা ও গাফিলতির কারণে ২৩৭টি পদে ভুল (ইনকারেক্ট) চাহিদা দেওয়া হয়েছে।

প্রতিবেদনে ভুল চাহিদার যেসব কারণ উল্লেখ করা হয়েছে, তার মধ্যে রয়েছে—প্যাটার্ন বহির্ভূত পদে চাহিদা প্রদান, সংশ্লিষ্ট বিষয়ে কাম্য শিক্ষার্থী না থাকা, ভুল পদের চাহিদা পাঠানো, সংশ্লিষ্ট পদের বিপরীতে মামলা চলমান থাকা সত্ত্বেও কিংবা শিক্ষক প্রাপ্যতা না থাকা সত্ত্বেও ই-রিকুজিশনে চাহিদা প্রদান এবং যাচাইয়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যথাসময়ে তথ্য সরবরাহ না করা।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন ভুল চাহিদার কারণে একদিকে যেমন প্রশাসনিক বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ভুল পদে কোনো প্রার্থী সুপারিশ বা নিয়োগ পাওয়ার পর এমপিওভুক্তির ক্ষেত্রে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন।

এই জনভোগান্তি ও প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ এর ১৮.১(ঘ) ধারা মোতাবেক কেন সংশ্লিষ্ট অধ্যক্ষদের এমপিও স্থগিত বা বাতিল করা হবে না, তার জবাব চাওয়া হয়েছে। একই সঙ্গে গভর্নিং বডির সভাপতির পদ শূন্য ঘোষণাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামত আগামী ১০ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মাউশিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী

Next Post

এবারের বাজেট চানাচুরের মতো, খেলেই পেট খারাপ: আমির হামজা

Related Posts

এসএসসি: পুনর্নিরীক্ষণের ফল মিলতে পারে ১০ সেপ্টেম্বর
শিক্ষা

এসএসসি: পুনর্নিরীক্ষণের ফল মিলতে পারে ১০ সেপ্টেম্বর

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
শিক্ষা

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

এসএসসি ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড, ১৩ লাখ আবেদন
শিক্ষা

এসএসসি ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড, ১৩ লাখ আবেদন

Next Post
এবারের বাজেট চানাচুরের মতো, খেলেই পেট খারাপ: আমির হামজা

এবারের বাজেট চানাচুরের মতো, খেলেই পেট খারাপ: আমির হামজা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

রোববার বঙ্গভবনে উঠবেন নতুন রাষ্ট্রপতি

রোববার বঙ্গভবনে উঠবেন নতুন রাষ্ট্রপতি

শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে

শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে

বুড়িগঙ্গার নৌপথ সচল ও নিরাপদ করতে সরকার কাজ করছে: যোগাযোগ মন্ত্রী

বুড়িগঙ্গার নৌপথ সচল ও নিরাপদ করতে সরকার কাজ করছে: যোগাযোগ মন্ত্রী

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

17 June 2026

বন্ধ হতে যাওয়া এমপিও ২৩৭ প্রতিষ্ঠানপ্রধানের তালিকা প্রকাশ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার