আনোয়ার হোসেন :
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩৮তম জাতীয় বয়স ভিক্তিক সাঁতার ও ড্রাইভিং প্রতিযোগিতায় এবার ১০৬ টি ইভেন্টে মোট সাড়ে ৬’শ নবীন ও তুরুণ সাঁতারু অংশ নেবে জানিয়েছেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান শাহীন।
বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে সেক্রেটারী মোঃ শাহীন জানান, আগামী ১১-১৪ জুলাই এই চারদিন মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং স্টেডিয়ামে বালক ও বালিকা ৫ টি গ্রুপে (অনুর্ধ্ব- ১০ থেকে ২০ বছর বয়সি সাঁতারুরা অংশ নেবে এবারের প্রতিযোগিতায়। বিজয়ী সাঁতারুদের মাঝে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক এবং সেরা পারফরম করা সাঁতারুদের ট্রফি ও নগত অর্থ প্রদান করা হবে।
প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব ও বিকেএসপি সহ মোট ৮০ টি টিম অংশ নেবে। অংগ্রহনকারী খেলোয়াড়ের সংখ্যা প্রায় সাড়ে ৬’শ। এরা সবাই ১০৬ টি ইভেন্টে অংশ নেবে। এছাড়া প্রায় ১২০ জন অফিসিয়াল থাকবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয় ৪০ লাখ ৭৫ হাজার টাকার এই আসরের উদ্বোধনী দিনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন। এ সময় বিশেষ অতিথি হয়ে আরো থাকবেন উক্ত ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ওএসপি, এনপিপি, এনসিসি, এনডিসি, পিএসসি।









Discussion about this post