Thursday, April 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বয়স নির্ধারণের চেষ্টা করবে টিকটক, কম হলে বন্ধ অ্যাকাউন্ট

January 18, 2026
in বিজ্ঞান ও প্রযুক্তি
বয়স নির্ধারণের চেষ্টা করবে টিকটক, কম হলে বন্ধ অ্যাকাউন্ট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি ডেস্ক
টিকটক তরুণ ও প্রাপ্তবয়স্কদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগমাধ্যম। স্বল্প দৈর্ঘ্যের ভিডিও ও লাইভ স্ট্রিমিংয়ের জন্য প্ল্যাটফর্মটি বিশ্বজুড়ে ব্যাপক আলোচিত। তবে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে টিকটক।

ইউরোপে নতুন বয়স শনাক্তকরণ (এজ-ডিটেকশন) ব্যবস্থা চালু করার পরিকল্পনা করেছে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপটি। মূল লক্ষ্য হলো ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের টিকটক থেকে দূরে রাখা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

ম্যাশেবল এর প্রতিবেদন থেকে জানা যায়, নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীর প্রোফাইল তথ্য, প্রকাশিত ভিডিও এবং আচরণগত কার্যকলাপ বিশ্লেষণ করে বয়স নির্ধারণের চেষ্টা করবে টিকটক। কোনো ব্যবহারকারী ১৩ বছরের কম বলে সন্দেহ হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ না করে বিশেষজ্ঞ মডারেটরদের মাধ্যমে পর্যালোচনা করা হবে।

টিকটকের নীতিমালা অনুযায়ী, প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট খুলতে হলে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৩ বছর হতে হবে।

টিকটক জানিয়েছে, গত এক বছর ধরে যুক্তরাজ্যে পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি ব্যবহারের পর আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউরোপজুড়ে এটি চালু করা হবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কঠোর নিয়ন্ত্রক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ব্যবস্থা তৈরি করা হয়েছে।

শিশু নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ওপর চাপ বাড়ছে ইউরোপসহ বিভিন্ন দেশে। সম্প্রতি অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টও ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে।

এদিকে বয়স যাচাইয়ের প্রযুক্তি ব্যবহারে জটিলতাও দেখা যাচ্ছে। গেমিং প্ল্যাটফর্ম রবলক্সে বয়স যাচাই পদ্ধতি সহজেই ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে, যেখানে ব্যবহারকারীরা অ্যানিমেটেড ছবি বা ভুয়া কৌশল ব্যবহার করে সিস্টেমকে বিভ্রান্ত করতে পারছে।

বিশেষজ্ঞদের মতে, টিকটকের নতুন এজ-ডিটেকশন ব্যবস্থাতেও কিছু ভুল শনাক্তকরণের আশঙ্কা রয়েছে। ১৩ বছরের বেশি বয়সী ব্যবহারকারীরাও ভুলবশত শনাক্ত হতে পারেন। নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার পর এর নির্ভুলতা ও ব্যবহারকারীদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: ম্যাশেবল

Previous Post

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

Related Posts

মেটার নতুন চমক, হোয়াটসঅ্যাপেই হবে রিচার্জ
বিজ্ঞান ও প্রযুক্তি

মেটার নতুন চমক, হোয়াটসঅ্যাপেই হবে রিচার্জ

বাজারে এলো ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক
বিজ্ঞান ও প্রযুক্তি

বাজারে এলো ম্যাস গ্লোবাল সলিউশনসের চার মডেলের ই–বাইক

‘২৫০০ টাকার মধ্যে স্মার্টফোন আনতে চায় সরকার’
বিজ্ঞান ও প্রযুক্তি

‘২৫০০ টাকার মধ্যে স্মার্টফোন আনতে চায় সরকার’

Next Post
জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়, প্রশ্ন জামায়াত নেতার

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়, প্রশ্ন জামায়াত নেতার

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা

পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

বাড়ল সয়াবিন তেলের দাম

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার

হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার