Tuesday, June 2, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বাংলাদেশের পাঁচ ক্রিকেটারসহ লঙ্কা লিগে কে কোন দলে

June 2, 2026
in খেলা
বাংলাদেশের পাঁচ ক্রিকেটারসহ লঙ্কা লিগে কে কোন দলে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
‎শ্রীলঙ্কার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ৩১ জন ক্রিকেটার এবার ড্রাফটে নাম লেখালেও শেষ পর্যন্ত নতুন করে দল পেয়েছেন মাত্র দুজন। মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। এর আগে সরাসরি চুক্তিতে জায়গা নিশ্চিত করেছিলেন সাকিব আল হাসান, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। সব মিলিয়ে এবারের আসরে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারকে দেখা যাবে।

সোমবার প্রায় চার ঘণ্টাব্যাপী ড্রাফট অনুষ্ঠানে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি তাদের স্কোয়াড চূড়ান্ত করে। এবারের মৌসুমে প্রথমবারের মতো চালু হচ্ছে ‘ইম্প্যাক্ট সাব’ নিয়ম। পাশাপাশি প্রত্যেক দলকে একাদশে অন্তত একজন শ্রীলঙ্কান অনূর্ধ্ব-২৩ ক্রিকেটার রাখতে হবে। এই দুটি নতুন নিয়ম মাথায় রেখেই ফ্র্যাঞ্চাইজিগুলো দল গঠন করেছে।

খেলোয়াড়দের পাঁচটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছিল। প্লাটিনাম ক্যাটেগরির মূল্য নির্ধারণ করা হয় ৫০ হাজার মার্কিন ডলার, গোল্ড ৩০ হাজার এবং ক্লাসিক ২০ হাজার ডলার। এ ছাড়া সহযোগী দেশের ক্রিকেটার ও অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের জন্য আলাদা ক্যাটেগরি ছিল। বাংলাদেশের বেশ কয়েকজন পরিচিত ক্রিকেটার গোল্ড ক্যাটেগরিতে থাকলেও কোনো দলই তাদের নেয়নি। এ তালিকায় ছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোসাদ্দেক হোসেন ও শামীম হোসেনের মতো তারকারা।

ক্লাসিক ক্যাটেগরি থেকে দল পাওয়া মেহেদী হাসান মিরাজ খেলবেন গল গ্যালান্টসের হয়ে। একই দলে রয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস। অন্যদিকে হাসান মাহমুদ জায়গা পেয়েছেন কলম্বো ক্যাপসের হয়ে।

তবে বাংলাদেশ দলের আসন্ন জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সফরের কারণে এলপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের পুরো টুর্নামেন্ট খেলতে পারা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে সাকিব আল হাসানের দিকে সবার নজর থাকবে। প্রায় সাড়ে ছয় মাস পর এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।

এদিকে নতুন মৌসুমে চারটি দল নিজেদের নাম বদলে ফেলেছে। জাফনা কিংস এখন এসসি জাফনা কিংস, গল টাইটানস হয়েছে গল গ্যালান্টস, ক্যান্ডি ফ্যালকনস হয়েছে ক্যান্ডি রয়্যালস এবং কলম্বো স্ট্রাইকার্সের নতুন নাম কলম্বো ক্যাপস। শুধু ডাম্বুলা সিক্সার্স নামটি আগের মতোই রয়েছে। আগামী ১৭ জুলাই শুরু হবে এলপিএলের ষষ্ঠ আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ আগস্ট।

এসসি জাফনা কিংস: তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, দুনিথ ওয়েলালাগে, ভানুকা রাজাপাকসে, আভিশকা ফার্নান্দো, ডেভিড ভিসা, দিলশান মাদুশাঙ্কা, কামিল মিশারা, ট্রাভিন ম্যাথিউস, ইব্রাহিম জাদরান, মোহাম্মেদ শিরাজ, চামিন্দু উইক্রামাসিংহে, নুওয়ানিদু ফার্নান্দো, সান্দিপ লামিছানে, লিজাড উইলিয়ামস, দিপেন্দ্রা সিং ঐরি, কুগাথাস মাথুলান, প্রাভিন মানিশা, নিশান মাদুশকা।

কলম্বো ক্যাপস: হাসান মাহমুদ, বেন ম্যাকডারমট, কামিন্দু মেন্ডিস, জিমি নিশাম, কুসাল মেন্ডিস, বিনুরা ফার্নান্দো, মুজিব উর রাহমান, সাদিরা সামারাউইক্রমা, মিলান রাত্নায়েকে, জানিথ লিয়ানাগে, শাহনাওয়াজ দাহানি, জেফ্রি ভ্যান্ডারসে, থানুকা দাবারে, মোভিন সুবাসিংহা, মোহাম্মাদ হারিস, কুশাল ভুর্তেল, মালশা থারুপতি, শারুজান শানমুগানাথান, ওয়ানুজা সাহান, অ্যান্থনি প্রাগাসাম।

ক্যান্ডি রয়্যালস: ভিজায় শাঙ্কার, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মঈন আলি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নুয়ান থুশারা, রাহমানুল্লাহ গুরবাজ, কুসাল পেরেরা, আসিথা ফার্নান্দো, গারুকা সানকেথ, ড্যানিয়েল স্যামস, ভিশেন হালাম্বাগে, মুদিথা লাকশান, লাহিরু উদারা, ডেল ফিলিপস, জাহির খান, ব্র্যান্ডন ম্যাকমুলেন, সাহান মিহিরা, পাওয়ান সান্দেশ, দুশান হেমান্থা, ইশিতা উইজেসুন্দেরা।

গল গ্যালান্টস: লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, ইশান মালিঙ্গা, রাসি ফর ডান ডানেস, দাসুন শানাকা, চারিথ আসালাঙ্কা, মোহাম্মদ নাওয়াজ, প্রামোদ মাদুশান, লাসিথ ক্রুসপুলে, ভিজায়কান্ত ভিয়াসকান্থ, আকিফ জাভেদ, সাহান আরাচ্চিগে, চামিকা কারুনারত্নে, থারিন্দু রাথ্নায়েকে, স্যাম হার্পার, হায়দার আলি, দিনুরা কালুপাহানা, উরি কোত্থিগোড়া, কাসুন রাজিথা, সাচিন্দু কলম্বাগে।

ডাম্বুলা সিক্সার্স: রিজা হেনড্রিক্স, দিনেশ চান্দিমাল, সাহিবজাদা ফারহান, দুশমান্থা চামিরা, মাহিশ থিকসানা, ফাজালহাক ফারুকি, নিরোশান ডিকওয়েলা, পাভান রাথ্নায়েকে, আকিলা দানাঞ্জয়া, মোহাম্মেদ ওয়াসিম, ধানাঞ্জায়া লাকশান, রামেশ মেন্ডিস, সাচিথা জায়াতিলাকে, গুলবাদিন নাইব, ডিয়ান ফরেস্টার, শ্যাডলি ফন শাল্কভিক, বিশভা কুমারা, গায়ানা উইরাসিংহে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বিয়ের জন্য পাত্র খুঁজছেন বাঁধন

Next Post

বিনা অভিজ্ঞতায় চাকরি দেবে মধুমতি ব্যাংক

Related Posts

বিশ্বকাপ যাত্রার আগে পানামাকে উড়িয়ে দিল ব্রাজিল
খেলা

বিশ্বকাপ যাত্রার আগে পানামাকে উড়িয়ে দিল ব্রাজিল

আর্সেনালের স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন পিএসজি
খেলা

আর্সেনালের স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন পিএসজি

বিশ্বকাপের দল ঘোষণা করল মরক্কো
খেলা

বিশ্বকাপের দল ঘোষণা করল মরক্কো

Next Post
বিনা অভিজ্ঞতায় চাকরি দেবে মধুমতি ব্যাংক

বিনা অভিজ্ঞতায় চাকরি দেবে মধুমতি ব্যাংক

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
৩০ হাজার টাকা দামের ল্যাপটপে,ব্যাটারি ব্যাকআপ দীর্ঘক্ষণ

৩০ হাজার টাকা দামের ল্যাপটপে,ব্যাটারি ব্যাকআপ দীর্ঘক্ষণ

বিনা অভিজ্ঞতায় চাকরি দেবে মধুমতি ব্যাংক

বিনা অভিজ্ঞতায় চাকরি দেবে মধুমতি ব্যাংক

বাংলাদেশের পাঁচ ক্রিকেটারসহ লঙ্কা লিগে কে কোন দলে

বাংলাদেশের পাঁচ ক্রিকেটারসহ লঙ্কা লিগে কে কোন দলে

বিয়ের জন্য পাত্র খুঁজছেন বাঁধন

বিয়ের জন্য পাত্র খুঁজছেন বাঁধন

অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি

অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

02 June 2026

বাংলাদেশের পাঁচ ক্রিকেটারসহ লঙ্কা লিগে কে কোন দলে

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার